কলার খোসা যেভাবে চুল ভালো রাখে

জীবনযাপন ডেস্ক
১৫ মে ২০২৫, ১০:১৩আপডেট : ১৫ মে ২০২৫, ১০:১৩

রান্নাঘরের বর্জ্য হিসেবে ফেলে দেওয়া কলার খোসাকা কিন্তু নানাভাবে কাজে লাগানো যায়। এটি যেমন ত্বকের যত্নে অনন্য, তেমনি চুল ভালো রাখতেও এর জুড়ি মেলা ভার। কলায় খোসায় থাকা পটাশিয়াম চুলের গোড়াকে শক্তিশালী করে এবং মাথার ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে, ভাঙন কমায়। এর ম্যাগনেসিয়াম মাথার ত্বকে রক্ত ​​সঞ্চালন উন্নত করে, চুলের বৃদ্ধিকে উৎসাহিত করে। এতে থাকা ভিটামিন বি৬ এবং সি শক্তিশালী চুলের গঠনের জন্য প্রয়োজনীয় কোলাজেন উৎপাদনে সহায়তা করে। এর প্রাকৃতিক তেল গভীর হাইড্রেশন প্রদান করে চুলে। চুলের যত্নে কলার খোসা কীভাবে ব্যবহার করবেন জেনে নিন। 

  • একটি কলার খোসা পেস্ট করে নিন। এর সঙ্গে ১ টেবিল চামচ নারকেল তেল, ১ টেবিল চামচ মধু মিশিয়ে চুলে লাগান। চুলের গোড়াতেও লাগাবেন ভালো করে। শাওয়ার ক্যাপ দিয়ে ঢেকে রাখুন চুল। ৩০-৪৫ মিনিটের জন্য অপেক্ষা করুন। এরপর কুসুম গরম পানি ও শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। 
  • একটি কলার খোসা ২ কাপ পানিতে ফুটিয়ে নিন। মিশ্রণটি ঠান্ডা হতে দিন, তারপর তরলটি ছেঁকে নিন। শ্যাম্পু করার পর শেষবারের মতো চুল ধোয়ার সময় এই পানি ব্যবহার করুন। মাথার ত্বকে আলতো করে ম্যাসাজ করুন। 
  • ১টি কলার খোসা আধা কাপ নারকেল বা জলপাই তেলে ১০ মিনিট ফুটিয়ে নিন। তেলটি ছেঁকে নিন এবং একটি পরিষ্কার ও বায়ুরোধী বোতলে সংরক্ষণ করুন। মাথার ত্বকে এবং চুলে তেলটি লাগান। ৩০ মিনিট রেখে তারপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
/এনএ/
সম্পর্কিত
শক্ত পানিতে চুল ধুলে কি সত্যিই ক্ষতি হয়? যা জানা জরুরি
চোখের সৌন্দর্য বাড়াতে রঙিন লেন্স, তবে সামান্য ভুলেই হতে পারে বিপদ
শাহরুখের হাত ধরে স্কিনকেয়ারে বদলের বার্তা
সর্বশেষ খবর
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন
নতুন ৪ সদস্যকে নিয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে
নতুন ৪ সদস্যকে নিয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে
সরকার স্বৈরতান্ত্রিক পথে হাঁটা শুরু করেছে: নাহিদ ইসলাম
সরকার স্বৈরতান্ত্রিক পথে হাঁটা শুরু করেছে: নাহিদ ইসলাম
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন
দুর্নীতির দায়ে হয়েছিল শাস্তি, এবার ২৫৯৮ কোটি টাকার প্রকল্পের পরিচালক তিনি
দুর্নীতির দায়ে হয়েছিল শাস্তি, এবার ২৫৯৮ কোটি টাকার প্রকল্পের পরিচালক তিনি