আমদা‌নি নীতি সহায়তার সময়সীমা ৬ মাস বাড়লো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুন ২০২১, ১৭:০৪আপডেট : ১০ জুন ২০২১, ১৭:০৪

করোনাভাইরাসে অর্থনৈতিক ক্ষতি মোকাবিলায় আমদা‌নিতে বাংলাদেশ ব্যাংকের দেওয়া নীতি সহায়তার সময়সীমা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়া‌নো হ‌য়ে‌ছে।

বৃহস্পতিবার (১০ জুন) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে।

আগের সিদ্ধান্ত অনুযায়ী চল‌তি বছ‌রের ৩০ জুন পর্যন্ত আমদা‌নি নীতি সহায়তা দেওয়ার কথা ছিল। ত‌বে চলমান পরিস্থিতিতে স্থানীয় শিল্প প্রতিষ্ঠানগুলোকে স্বস্তি দেওয়ার জন্য কিছু নীতি সহায়তার মেয়াদ ছয় মাস বা‌ড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত সুযোগ দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, জুন ৩০ পর্যন্ত বলবৎ করা আমদানি বাণিজ্যিক লেনদেন বিষয়ক নীতি সহায়তার সময়সীমা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। নীতি সহায়তার অংশ হিসেবে করোনাভাইরাস প্রতিরোধ বিষয়ক জীবনরক্ষাকারী ওষুধ, চিকিৎসা সামগ্রী প্রভৃতির বিদেশি রি-পেমেন্ট গ্যারান্টি কিংবা বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়াই আমদানি মূল্য বাবদ অগ্রিম ৫ লাখ মা‌র্কিন ডলার পরিশোধ করা যাবে।

শিল্পের কাঁচামালের আমদানি মূল্য ১৮০ দিনের পরিবর্তে ৩৬০ দিন মেয়াদে পরিশোধের সুযোগ থাকছে। একই সুবিধায় কৃষি যন্ত্রপাতি ও সার আমদানির ক্ষেত্রেও বলবৎ থাকবে।

/জিএম/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী