চট্টগ্রামে শনি ও বুধবারও ব্যাংক খোলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুলাই ২০২১, ১৪:০৪ আপডেট : ৩০ জুলাই ২০২১, ১৪:০৪

আগামীকাল শনি (৩১ জুলাই) ও বুধবার (৪ আগস্ট) চট্টগ্রামের কিছু ব্যাংক শাখা খোলা থাকবে। এসব শাখায় সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত লেনদেন চলবে। বাংলাদেশ ব্যাংক  বৃহস্পতিবার (২৯ জুলাই) এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দিয়েছে।

প্রসঙ্গত, শনিবার সাপ্তাহিক ছুটির দিন। এদিন সাধারণত ব্যাংক বন্ধ থাকে। আর করোনাভাইরাস মোকাবিলায় চলমান কঠোর বিধিনিষেধের আওতায় বুধবার ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।

নতুন নির্দেশনা অনুযায়ী, আমদানি ও রফতানিবাণিজ্য নির্বিঘ্ন রাখার জন্য এই দুই দিন খোলা থাকবে মূলত আগ্রবাদ ও খাতুনগঞ্জ এলাকার বৈদেশিক মুদ্রার লেনদেনের অনুমোদিত ডিলার (এডি) শাখাগুলো।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, আমদানি-রফতানি ও চট্টগ্রাম বন্দরের কার্যক্রম নিরবচ্ছিন্ন ও সার্বক্ষণিক চালু রাখার জন্য পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে স্বাস্থবিধি মেনে এসব শাখা খোলা রাখতে হবে। বেলা ৩টা পর্যন্ত লেনদেন চললেও আনুষঙ্গিক কাজের জন্য শাখাগুলো খোলা থাকবে বিকেল ৫টা পর্যন্ত।

এর আগে বাংলাদেশ ব্যাংক এক সিদ্ধান্তে জানায়, করোনাভাইরাস মোকাবিলায় চলমান কঠোর বিধিনিষেধের মধ্যে আগামী রবিবার (১ আগস্ট) ও বুধবার (৪ জুলাই) দেশের সব ব্যাংক বন্ধ থাকবে। 

/জিএম/ইউএস/
সম্পর্কিত
নীতি সুদহার ৯.৫০ শতাংশই, ত্রৈমাসিক মুদ্রানীতি ঘোষণা
খেলাপি ঋণ কমাতে ১৮ মাসের পরিকল্পনা
বাংলা কিউআরে টাকা পাঠানো যাবে ‘পারসোনাল অ্যাকাউন্টে’
সর্বশেষ খবর
বৃহস্পতিবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
বৃহস্পতিবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
হামের উপসর্গে আরও ৪ মৃত্যু
হামের উপসর্গে আরও ৪ মৃত্যু
পিছিয়ে গেল রাফি-সিয়ামের ‘আন্ধার’, নতুন মুক্তির তারিখ কবে
পিছিয়ে গেল রাফি-সিয়ামের ‘আন্ধার’, নতুন মুক্তির তারিখ কবে
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত