পোশাক রফতানিতে ভিয়েতনামের চেয়ে এগিয়ে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ সেপ্টেম্বর ২০২১, ১৭:৩৬ আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ১৮:৫৪

তৈরি পোশাক রফতানিতে চলতি বছরের প্রথমার্ধে ভিয়েতনামকে পেছনে ফেলে আবারও এগিয়েছে বাংলাদেশ।

গত জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সাত মাসে ভিয়েতনামের চেয়ে বাংলাদেশ ১৯৩ কোটি ৬৯ লাখ মার্কিন ডলারের বেশি পোশাক রফতানি করেছে। গত বছর পোশাক রফতানিতে বাংলাদেশকে ছাড়িয়ে যায় ভিয়েতনাম।

এ তথ্য নিশ্চিত করেছেন তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ'র পরিচালক মহিউদ্দিন রুবেল।

তিনি বলেন, বাংলাদেশ ও ভিয়েতনামের সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সাত মাসে ১ হাজার ৮৭৯ কোটি ডলারের পোশাক রফতানি করেছে বাংলাদেশ। একই সময়ে ১ হাজার ৬৮৬ কোটি ডলারের পোশাক রফতানি করেছে ভিয়েতনাম। ২০১৯ সালের জানুয়ারি থেকে জুলাইয়ের তুলনায় চলতি বছরের একই সময়ের বাংলাদেশ ও ভিয়েতনামের পোশাক রফতানি ৭ শতাংশ কমেছে।

গত জুলাইয়ে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ওয়ার্ল্ড ট্রেড স্ট্যাটিসটিকস রিভিউ ২০২১ প্রতিবেদন প্রকাশ হয়। এতে দেখা যায়, ২০২০ সালে ভিয়েতনাম ২ হাজার ৯০০ কোটি ডলারের পোশাক রফতানি করেছে। আর বাংলাদেশ রফতানি করেছে ২ হাজার ৮০০ কোটি ডলারের পোশাক। অথচ তার আগের বছর বাংলাদেশের রফতানি ছিল ৩ হাজার ৪০০ কোটি ডলারের। তখন ভিয়েতনামের রফতানি ছিল ৩ হাজার ১০০ কোটি ডলারের।

ডব্লিউটিও'র প্রতিবেদন অনুযায়ী, ২০২০ সালে চীন সবচেয়ে বেশি ১৪ হাজার ২০০ কোটি ডলারের পোশাক রফতানি করেছে। তার আগের বছরের চেয়ে দেশটির পোশাক রফতানি ৭ শতাংশ কমেছে। তারপরও চীন বিশ্বের মোট পোশাক রফতানির ৩১ দশমিক ৬ শতাংশ দখলে রেখেছে। একক দেশ হিসেবে ভিয়েতনাম দ্বিতীয় পোশাক রফতানিকারক হলেও ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলো সম্মিলিতভাবে এই জায়গা বহু দিন ধরেই দখল করে আছে। গত বছর ইইউ'র দেশগুলো নিজেদের অঞ্চলে ১২ হাজার ৫০০ কোটি ডলারের পোশাক রফতানি করেছে। আর ইইউ’র বাইরে তাদের রফতানির পরিমাণ ৩ হাজার ৮০০ কোটি ডলার।

/জিএম/এমএস/এমওএফ/
সম্পর্কিত
জুলাইয়ের ধাক্কা সামলে আগস্টে যুক্তরাজ্যে পোশাক রফতানি বাড়লো
জাপানের ২৪ বিলিয়ন ডলারের পোশাকের বাজারে বড় হতে চায় বাংলাদেশ
বিশ্ববাজারে পোশাক রফতানিতে উচ্চমূল্যের পণ্যে পিছিয়ে বাংলাদেশ
সর্বশেষ খবর
সেপ্টেম্বরে ধর্ষণের শিকার ৪৯ নারী-কন্যা, ৫২ জনকে হত্যা
সেপ্টেম্বরে ধর্ষণের শিকার ৪৯ নারী-কন্যা, ৫২ জনকে হত্যা
রেমিট্যান্স ও রফতানি, দুই খাতেই চাপ বাড়ছে
রেমিট্যান্স ও রফতানি, দুই খাতেই চাপ বাড়ছে
যে অঞ্চলের নারীদের কাছে ‘সবুজ শাড়ি’ শক্তির প্রতীক
যে অঞ্চলের নারীদের কাছে ‘সবুজ শাড়ি’ শক্তির প্রতীক
২০২৭ বিশ্বকাপের গ্রুপিং চূড়ান্ত, বাংলাদেশের প্রতিপক্ষ কারা
২০২৭ বিশ্বকাপের গ্রুপিং চূড়ান্ত, বাংলাদেশের প্রতিপক্ষ কারা
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা