অন্য ব্যাংকের এটিএম থেকে টাকা তুলতে খরচ হবে ১৫ টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০২১, ১৮:৫৭আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ১৯:১৩

অন্য ব্যাংকের এটিএম বুথ ব্যবহার করে টাকা তুললে প্রতিবার লেনদেনের জন্য গ্রাহককে (এটিএম কার্ডধারী) ভ্যাটসহ সর্বোচ্চ ১৫ টাকা করে দিতে হবে। যদিও কার্ড ইস্যুকারী ব্যাংক এটিএম বুথ স্থাপনকারী ব্যাংককে ২০ টাকা করে দেবে।

সোমবার (১৮ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগ থেকে এ বিষয়ে একটি নির্দেশনা ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহীদের কাছে পাঠানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, গ্রাহক যদি তার ব্যাংক হিসাবে সংক্ষিপ্ত বিবরণী বা স্থিতি নিতে চান তার জন্য ভ্যাটসহ অতিরিক্ত ৫ টাকা দিতে হবে। ক্ষুদে বিবরণীর জন্য দিতে হবে ৫ টাকা। তহবিল স্থানান্তরের জন্য দিতে হবে ১০ টাকা এবং নগদ অর্থ জমা দেওয়ার জন্য গ্রাহককে দিতে হবে ২০ টাকা।

এটিএম বুথ স্থাপনে ব্যাংকগুলোকে উৎসাহিত করতে এ ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে।

ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো নির্দেশনায় আরও বলা হয়েছে, কার্ড ইস্যুকারী ব্যাংক চাইলে তার গ্রাহক থেকে কোনও ধরনের চার্জ আরোপ থেকে বিরতও থাকতে পারবে। এ ছাড়া ন্যাশনাল পেমেন্ট সুইসের (এনপিএস) আওতাধীন অন্য ব্যাংকের এটিএম ব্যবহার করে ব্যালান্স জানা বা মিনি স্টেটমেন্টের জন্য কার্ড ইস্যুকারী ব্যাংক এটিএম বুথ স্থাপনকারী ব্যাংকে পাঁচ টাকা চার্জ দেবে, যা ইস্যুকারী ব্যাংক তার গ্রাহকের কাছ থেকে নিতে পারবে।

/জিএম/এমএস/
সম্পর্কিত
এটিএম বুথে টাকা নেই, মানুষ যাবে কোথায়?
৯০ বছরের শাশুড়িকে পিঠে নিয়ে নয় কিমি হেঁটে ব্যাংকে পুত্রবধূ, ভিডিও ভাইরাল
নগদ লভ্যাংশে নতুন শর্তে চাপে অধিকাংশ ব্যাংক, পুঁজিবাজারে প্রভাবের শঙ্কা
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী