ঈদগাহে যাওয়ার পথে দুর্ঘটনায় প্রাণ গেলো বাবা-ছেলের

বগুড়া প্রতিনিধি
০৭ জুন ২০২৫, ১৫:১৭আপডেট : ০৭ জুন ২০২৫, ১৫:৪৮

বগুড়ার শাজাহানপুরে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করতে ঈদগাহ মাঠে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় চার বছরের শিশু ছেলেসহ বাসচালক বাবা নিহত হয়েছেন। শনিবার (৭ জুন) সকালে উপজেলার নয়মাইল এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুপুরে হাইওয়ে পুলিশ শেরপুর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আজিজুল ইসলাম এ তথ্য দিয়েছেন।

নিহতরা হলেন- বগুড়ার শাজাহানপুর উপজেলার বামুনিয়া মণ্ডলপাড়ার আবদুর রাজ্জাকের ছেলে নাবিল পরিবহনের চালক চাঁন মিয়া (৩৫) ও তার চার বছরের ছেলে আবদুল্লাহ।

পুলিশ ও স্থানীয়রা জানান, বামুনিয়া ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করতে চাঁন মিয়া শনিবার সকাল ৭টার দিকে ছেলে আবদুল্লাহকে নিয়ে বাড়ি থেকে বের হন। তারা নয়মাইল এলাকায় লাফিয়ে মহাসড়কের ডিভাইডারের উপর দিয়ে পার হন। এরপর মহাসড়ক পার হওয়ার চেষ্টা করলে অজ্ঞাত যানবাহন তাদের দুজনকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই পরিবহন চালক চাঁন মিয়া ও শিশুসন্তান আবদুল্লাহর মর্মান্তিক মৃত্যু হয়। বাবা ও ছেলের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছালে স্বজনরা আহাজারি করতে থাকেন। তাদের মৃত্যুতে শুধু ওই পরিবারে নয়, পুরো গ্রামের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

হাইওয়ে পুলিশ শেরপুর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আজিজুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক যানবাহন ও এর চালককে শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ব্যাপারে থানায় পরিবহন আইনে মামলা হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
বিদ্যুতের খুঁটি পড়ে বিহারের মন্দিরে হুড়োহুড়ি, প্রাণ গেল ৭ জনের
সীতাকুণ্ডে শিপইয়ার্ডে নিহতদের পরিবার পাবে ১০ লাখ টাকা করে
নির্মাণাধীন টানেল ধসে নিহত ৭, এখনও আটকা ১ শ্রমিক
সর্বশেষ খবর
জুলাই শহীদ সিয়ামের পালক মাকে গ্রেফতার, পুলিশ বলছে ‘মাদক ব্যবসায়ী’
জুলাই শহীদ সিয়ামের পালক মাকে গ্রেফতার, পুলিশ বলছে ‘মাদক ব্যবসায়ী’
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
হামাসের পর এবার নেতানিয়াহুর দ্বারে ট্রাম্পের দূত কুশনার ও ব্লেয়ার
হামাসের পর এবার নেতানিয়াহুর দ্বারে ট্রাম্পের দূত কুশনার ও ব্লেয়ার
সর্বাধিক পঠিত
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মঙ্গলবার থেকে রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে বাস
মঙ্গলবার থেকে রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে বাস