বাজেট সহায়তায় ২৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ এপ্রিল ২০২২, ১৭:৪৭আপডেট : ১৮ এপ্রিল ২০২২, ১৭:৪৮

বাংলাদেশকে ২৫ কোটি ডলার বাজেট সহায়তা দেবে বিশ্বব্যাংক। দেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় সোয়া ২ হাজার কোটি টাকা। বিশ্বব্যাংকের এ বাজেট সহায়তা করোনা থেকে উত্তরণের জন্য নেওয়া যেকোনও খাতে ব্যয় করতে পারবে বাংলাদেশ।

সোমবার (১৮ এপ্রিল) বিশ্বব্যাংক ঢাকা অফিস এ তথ্য জানিয়েছে। 

বিশ্বব্যাংক জানিয়েছে, এই ঋণ পরিশোধে বাংলাদেশ ৩০ বছর সময় পাবে। এই ঋণের সুদের হার হবে ১ দশমিক ২৫ শতাংশ, সঙ্গে সার্ভিস চার্জ থাকবে শূন্য দশমিক ৭৫ শতাংশ। ঋণ পরিশোধের ক্ষেত্রে পাঁচ বছর গ্রেস পিরিয়ড সুবিধা পাবে বাংলাদেশ। এ সময় ঋণের কোনও কিস্তি শোধ করতে হবে না। বাকি ২৫ বছরের মধ্যে ঋণ শোধ করতে হবে।

এ বিষয়ে সোমবার (১৮ এপ্রিল) সংস্থাটির সঙ্গে একটি ঋণচুক্তি সই করেছে সরকার। বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন এবং বিশ্বব্যাংকের পক্ষে সংস্থাটির ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর মোহাম্মদ আনিস চুক্তিতে স্বাক্ষর করেন। ইআরডিতে এ চুক্তি স্বাক্ষর হয়।

/এসআই/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্রিকসে যোগদানের সিদ্ধান্ত এখনও হয়নি: ডা. জাহেদ উর রহমান
ব্রিকসে যোগদানের সিদ্ধান্ত এখনও হয়নি: ডা. জাহেদ উর রহমান
এবার সাতক্ষীরায় নারীর ঘর থেকে জামায়াত কর্মীকে ধরলেন স্থানীয়রা
এবার সাতক্ষীরায় নারীর ঘর থেকে জামায়াত কর্মীকে ধরলেন স্থানীয়রা
যুবককে ‘গুমের’ অভিযোগ নিয়ে যা বললেন তথ্য উপদেষ্টা
যুবককে ‘গুমের’ অভিযোগ নিয়ে যা বললেন তথ্য উপদেষ্টা
ইরান কী যুদ্ধের বিস্তার চায়, জানালেন পেজেশকিয়ান
ইরান কী যুদ্ধের বিস্তার চায়, জানালেন পেজেশকিয়ান
সর্বাধিক পঠিত
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
ভূমি অফিসের সব কর্মকর্তাকে একসঙ্গে বরখাস্ত, কারণ জানালেন জেলা প্রশাসক
ভূমি অফিসের সব কর্মকর্তাকে একসঙ্গে বরখাস্ত, কারণ জানালেন জেলা প্রশাসক
তুলে দেওয়া হচ্ছে প্যাডেল রিকশা, আসছে লিথিয়ামের ই-রিকশা, পাচ্ছেন যারা
তুলে দেওয়া হচ্ছে প্যাডেল রিকশা, আসছে লিথিয়ামের ই-রিকশা, পাচ্ছেন যারা
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
দুই বছর কাজ নেই, ফেসবুক লাইভে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি
দুই বছর কাজ নেই, ফেসবুক লাইভে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি