এপ্রিল নির্বাচনের জন্য উপযুক্ত সময় নয়: জাহিদ হোসেন

হিলি প্রতিনিধি
০৯ জুন ২০২৫, ০৯:০৩আপডেট : ০৯ জুন ২০২৫, ০৯:০৩

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, ‘এপ্রিল, মে ও জুন—এই সময়ে এসএসসি, এইচএসসি ও মাদ্রাসাসহ বিভিন্ন পাবলিক পরীক্ষা থাকায় নির্বাচন আয়োজনের জন্য সময়টি মোটেও উপযুক্ত নয়। সবকিছু বিবেচনায় এপ্রিল মাসে নির্বাচন করাটা সুখকর বা যুক্তিযুক্ত নয়। এ বিষয়ে আরও চিন্তাভাবনার প্রয়োজন রয়েছে।’

রবিবার (৮ জুন) বিকেলে ঈদ পরবর্তী সময়ে নিজ নির্বাচনি এলাকা দিনাজপুর-৬ আসনের হাকিমপুর উপজেলার বোয়ালদাড় বাজারে সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছাবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

জাহিদ হোসেন আরও বলেন, ‘শুধু জোর করে কিংবা কর্তৃত্ববাদীভাবে নির্বাচনের তারিখ চাপিয়ে দেওয়ার চেষ্টা অতীতে মানুষ ভালোভাবে নেয়নি। এখনও সময় আছে—প্রধান উপদেষ্টাসহ দেশের সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে একটি গ্রহণযোগ্য তারিখ নির্ধারণ করা উচিত, যাতে জনগণ তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারে।’

তিনি বলেন, ‘বাংলাদেশ ছয় ঋতুর দেশ, এখানকার মানুষ নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারিতে নির্বাচন করতে অভ্যস্ত। ওই সময় আবহাওয়া অনুকূলে থাকে এবং শিক্ষাপ্রতিষ্ঠানেও পড়াশোনার চাপ কম থাকে। অন্যদিকে, এপ্রিল মাসে কালবৈশাখী, ঝড় ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের প্রবণতা বেশি। তা ছাড়া এবার ফেব্রুয়ারির শেষেই রমজান শুরু হয়ে যাবে, যা মার্চ মাসজুড়ে চলবে। মার্চের শেষ সপ্তাহে পড়বে ঈদুল ফিতর।’

তিনি আরও যোগ করেন, ‘এপ্রিলের প্রথম সপ্তাহে নির্বাচন নির্ধারণ করলেও দেশের আবহাওয়া, জনমত ও রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় রাখা উচিত ছিল। সেটা করা হয়নি বলেই মনে করি। এখানেই রয়েছে পুনর্বিবেচনার সুযোগ।’

‘ভোট তো মানুষ দেবে’ উল্লেখ করে তিনি বলেন, ‘জনগণের ভোটাধিকার প্রয়োগের জন্য একটি অনুকূল সময় নির্ধারণ করা দরকার, যাতে বেশিসংখ্যক মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারে।’

এদিন সকাল থেকে তিনি হাকিমপুর, বিরামপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট উপজেলার দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। বিকালে হাকিমপুর উপজেলার বোয়ালদাড় বাজারে আয়োজিত এক শুভেচ্ছাবিনিময় সভায় অংশ নেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পীসহ স্থানীয় নেতাকর্মীরা।

/কেএইচটি/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী