বাংলাদেশে খাদ্য সংরক্ষণ খাতে বিনিয়োগে আগ্রহী সার্বিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মে ২০২২, ১৭:০৪আপডেট : ২৬ মে ২০২২, ১৭:২৯

বাংলাদেশে খাদ্যশস্যের সংরক্ষণ খাতে বিনিয়োগে আগ্রহী সার্বিয়া। এফবিসিসিআই’র সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবুর সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এ আগ্রহের কথা প্রকাশ করেছেন ঢাকায় সফররত দেশটির পররাষ্ট্রমন্ত্রী নিকোলা সেলাকোভিক।

বৃহস্পতিবার (২৬ মে) রাজধানীর একটি হোটেলে আয়োজিত সৌজন্য সাক্ষাতে সার্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী জানান, খাদ্য সংরক্ষণে তার দেশের কোম্পানিগুলো বিশ্বের অন্যতম সেরা। সার্বিয়ান অনেক প্রতিষ্ঠান আফ্রিকার বিভিন্ন দেশে ব্যবসা সম্প্রসারণ করেছে। বাংলাদেশও এই খাতে সার্বিয়ার বিনিয়োগের মাধ্যমে লাভবান হতে পারে।

সার্বিয়ার সঙ্গে ইউরোপ, ইউরেশীয় অর্থনৈতিক ইউনিয়ন এবং তুরস্কের মুক্তবাণিজ্য চুক্তি রয়েছে। তাই সার্বিয়া ও বাংলাদেশের ব্যবসায়ীদের জয়েন্ট ভেঞ্চারের মাধ্যমে ওই দেশগুলোতে শূন্য শুল্কের পণ্য রফতানির সুবিধা গ্রহণের আহ্বান জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী।

দুই দেশের বাণিজ্য বাড়াতে সরকারি পর্যায়ে দ্বৈত কর পরিহার ও বিনিয়োগ সুরক্ষা সংক্রান্ত দুটি চুক্তি করা, বাংলাদেশ থেকে নির্মাণ ও কৃষি খাতে দক্ষ ও আধা দক্ষ জনবল নেওয়ার ব্যাপারেও আগ্রহ প্রকাশ করেন তিনি।

একই সঙ্গে বাংলাদেশি শিক্ষার্থীদের সার্বিয়া থেকে কৃষি প্রকৌশল বিষয়ে শিক্ষা গ্রহণের আহ্বান জানান মন্ত্রী।

সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু জানান, বাংলাদেশে মোড়কীকরণ, পরিবহন ও সংরক্ষণের অভাবে বছরে ৩০ শতাংশ কৃষিপণ্য নষ্ট হয়। দেশে শুধু আলু সংরক্ষণের জন্যই হিমাগার রয়েছে। অন্যান্য ফসলের ক্ষেত্রে এমন কোনও সুবিধা নেই। তাই দেশে খাদ্য সংরক্ষণ খাতে সার্বিয়া বিনিয়োগ করলে প্রযুক্তি স্থানান্তরের সুযোগও পাবে বাংলাদেশ।

বৈঠকে সার্বিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও এফবিসিসিআই’র মধ্যে শিগগিরই সমঝোতা চুক্তি সইয়ের ব্যাপারেও সম্মত হয় দুই পক্ষ।

এছাড়া সূর্যমুখী বীজ আমদানি, সার্বিয়ার গমের চুক্তিভিত্তিক চাষাবাদ এবং ঢাকায় সার্বিয়ার দূতাবাস স্থাপনের ব্যাপারে আলোচনা হয়।

সৌজন্য সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন সার্বিয়ার অ্যাসিসট্যান্ট মিনিস্টার ফর বাইলেটেরাল রিলেশন্স ভ্লাদিমির ম্যারিক, পররাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা ইভান জ্যাকসিক, এফবিসিসিআই’র সহ-সভাপতি হাবীব উল্ল্যাহ ডন, পরিচালক আমজাদ হোসাইন, শমী কায়সার, ড. নাদিয়া বিনতে আমীন, আবুল কাশেম খান ও মহাসচিব মোহাম্মদ মাহফুজুল হক। 

 

/জিএম/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
এফবিসিসিআইয়ে ব্যবসায়ী প্রশাসক নিয়োগের আশ্বাস, কর্মসূচি স্থগিত
করমুক্ত আয়সীমা ৫ লাখে উন্নীত করার প্রস্তাব এফবিসিসিআই’র
টাকার অবমূল্যায়নের বিপক্ষে এফবিসিসিআই
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী