দুই বছর পর ডলারের দাম কমলো ৫০ পয়সা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুন ২০২২, ০৯:৪৫আপডেট : ০৯ জুন ২০২২, ০৯:৪৫

ডলারের বিপরীতে টাকার দাম এবার ৫০ পয়সা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রতি ডলারের বিনিময় মূল্য নির্ধারণ করা হয়েছে ৯১ টাকা ৫০ পয়সা। যা মঙ্গলবার (৭ জুন) ছিল ৯২ টাকা। গত দুই বছরের মধ্যে ডলারের দাম কমানোর ঘটনা এটাই প্রথম। সাম্প্রতিক সময়ে ধারাবাহিক বেড়েছে ডলারের দাম। ৮৮ টাকা থেকে বেড়ে ৯২ টাকা হয়েছিল। এই দরকেই ‘আন্তব্যাংক দর’ বলে থাকে বাংলাদেশ ব্যাংক।

অবশ্য বাংলাদেশ ব্যাংকের হিসাবে ডলারের দর কমলেও ব্যাংকগুলোতে ডলারের দাম বেড়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ৫০ লাখ ডলার বেসরকারি খাতের ব্র্যাক ব্যাংক কিনেছে ৯৭ টাকা ৫০ পয়সা দরে। স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংকের হিসাবে ওই ডলার রক্ষিত ছিল। জরুরি আমদানি দায় মেটানোর জন্য ব্র্যাক ব্যাংককে এই ডলার কিনতে হয়েছে। 

এদিকে সরকারি-বেসরকারি একাধিক ব্যাংক বুধবার ৯৪-৯৫ টাকা দরে প্রবাসী আয় এনেছে। রফতানি বিলও নগদায়ন করেছে একই দামে। আর আমদানিকারকদের কাছে বিক্রি করেছে ৯৬-৯৭ টাকা দরে।

ফলে ডলারের বাজারে কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকগুলো এখনও দুই ধরনের ভূমিকা রাখছে। বাংলাদেশ ব্যাংক বুধবার (৮ জুন) ৯১ টাকা ৫০ পয়সা দরে ১২ কোটি ৯০ লাখ ডলার বিক্রি করেছে। নতুন এ দামে সরকারি আমদানি বিল মেটাতে ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রি করা হয়েছে। 

এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, বুধবার ৯১ টাকা ৫০ পয়সা দরে ডলার বিক্রি করা হয়েছে।

/জিএম/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি