কেন্দ্রীয় ব্যাংকের বিশাল ছাড়ের পরও সন্তুষ্ট নয় এফবিসিসিআই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুলাই ২০২২, ১৬:১৪আপডেট : ২২ জুলাই ২০২২, ১৭:১১

ঋণখেলাপিদের বিশাল ছাড় দিয়ে একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের এই বিশাল ছাড়ের পর আরও ছাড় চায় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। বৃহস্পতিবার (২১ জুলাই) সংগঠনটির সভাপতি মো. জসিম উদ্দিন বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর চিঠি পাঠিয়ে বৃহৎ ও ক্ষুদ্র সব শ্রেণির ঋণগ্রহীতার মেয়াদি, চলমান ও তলবি ঋণ গ্রেস পিরিয়ডসহ সর্বোচ্চ মেয়াদ ৮ বছর নির্ধারণের অনুরোধ করেছেন। একই সঙ্গে তিনি ন্যূনতম ডাউনপেমেন্টের হার সব ক্ষেত্রে আড়াই শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছেন।

গত ১৮ জুলাই ঋণখেলাপিদের ব্যাপক ছাড় দিয়ে বড় ঋণে কম ডাউনপেমেন্ট ও ছোট ঋণে বেশি ডাউনপেমেন্ট এবং বড় ঋণে বেশি মেয়াদে ও ছোট ঋণে কম মেয়াদে পুনঃতফসিলের নতুন নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। তবে এফবিসিসিআইর দাবি— করোনা ও যুদ্ধ পরিস্থিতিতে সব শ্রেণির ব্যবসায়ীদের সমান ক্ষতি বিবেচনায় একই রকম সুবিধা।

বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনার আলোকে, পাঁচশ কোটি টাকার বেশি অংকের ঋণখেলাপি হলে চার দফায় মোট ২৯ বছরের জন্য পুনঃতফসিল করা যাবে। এ ক্ষেত্রে প্রথম ও দ্বিতীয় দফায় ৮ বছর করে পুনঃতফসিল করতে পারবে ব্যাংক। ১০০ কোটি টাকার বেশি থেকে ৫০০ কোটি টাকার কম ঋণে প্রথম দুই দফা ৭ বছর করে চার দফায় ২৫ বছরের জন্য পুনঃতফসিল করা যাবে। আর ১০০ কোটি টাকার কম ঋণে প্রথম দুই দফা ৬ বছর করে চারবারে ২১ বছর করা যাবে। আর চলমান ও তলবি ঋণ পুনঃতফসিলেও ঋণের পরিমাণ অনুযায়ী প্রথম দুই দফা ৫, ৬ ও ৭ বছর নির্ধারিত হবে। পুনঃতফসিলের ক্ষেত্রে যত ছোট ঋণ তত বেশি ডাউনপেমেন্ট। এ ক্ষেত্রে ডাউনপেমেন্টের হার হবে মোট বকেয়ার আড়াই শতাংশ থেকে সাড়ে ৪ শতাংশ।

এফবিসিসিআইর চিঠিতে বলা হয়েছে, ঋণ পুনঃতফসিল ও পুনর্গঠনের নতুন নীতিমালা বিদ্যমান সংকটময় পরিস্থিতিতে আর্থিক খাতে স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে। ব্যবসায়ীদের জন্য সার্কুলার জারি করে এই সুযোগ দেওয়ার জন্য তিনি নতুন গভর্নরকে ধন্যবাদও দিয়েছেন চিঠিতে।

তবে সব শ্রেণির ঋণগ্রহীতাদের জন্য সমান সুযোগ নিশ্চিত করা জরুরি। কেননা সবাই একইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

/জিএম/এমএস/
সম্পর্কিত
এফবিসিসিআইয়ে ব্যবসায়ী প্রশাসক নিয়োগের আশ্বাস, কর্মসূচি স্থগিত
করমুক্ত আয়সীমা ৫ লাখে উন্নীত করার প্রস্তাব এফবিসিসিআই’র
টাকার অবমূল্যায়নের বিপক্ষে এফবিসিসিআই
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী