পুঁজিবাজার সংস্কার চায় আইএমএফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ নভেম্বর ২০২২, ১৯:১১আপডেট : ০৮ নভেম্বর ২০২২, ১৭:১৮

পুঁজিবাজারের সংস্কার চায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সোমবার (৭ নভেম্বর) ঘণ্টাব্যাপী বৈঠকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) এ পরামর্শ দিয়েছে আইএমএফ। এদিন আগারগাঁওয়ে বিএসইসির কার্যালয়ে বৈঠকটি হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম।

তিনি বলেন, দেশের পুঁজিবাজারের সার্বিক অবকাঠামো নিয়ে নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে আলোচনা করেছে আইএমএফ। পুঁজিবাজার সংস্কারের তাগিদের পাশাপাশি যেকোনও কারিগরি সহায়তা দিতে সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনকে আশ্বাস দিয়েছে আইএমএফ।

তিনি বলেন, পুঁজিবাজার উন্নয়নে বিএসইসি কী কী উদ্যোগ নিয়েছে সেটা নিয়ে আলোচনা হয়েছে। ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডের ব্যাপারে আইএমএফ সন্তোষ প্রকাশ করেছে। এটা একটি ভালো উদ্যোগ বলে মনে করে তারা। বাজার উন্নয়নে অনেক ভূমিকা রাখবে সিএমএসএফ, তাই বিএসইসিকে ধন্যবাদ জানায় আইএমএফ।

প্রযুক্তিগত সহযোগিতার আশ্বাস দিয়েছে আইএমএফ উল্লেখ করে মুখপাত্র আরও জানান, তারা কোনও সুপারিশ করেনি। তারা মূলত দেশের পুঁজিবাজার উন্নয়নে রিস্ক ম্যানেজমেন্টসহ অবকাঠামো উন্নয়নের কথা বলেছে। এছাড়া তারা অটোমেশন নিয়ে জোর দিয়েছে।

ফ্লোর প্রাইজ নিয়ে আলোচনা হয়েছে কিনা—প্রশ্নের উত্তরে তিনি বলেন, ফ্লোর প্রাইজ কনসেপ্টটি তাদের জানা নেই। ফ্লোর প্রাইজ নিয়ে কোনও আলোচনার সুযোগই ছিল না। এসব বিষয়ে তাদের কোনও সুপারিশ থাকে না।

/জিএম/এমএস/
সম্পর্কিত
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
আইএমএফের কাছে নতুন করে সহায়তা চেয়েছে বাংলাদেশ
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী