দেশে রিজার্ভ আছে ২৬ বিলিয়ন মার্কিন ডলার: সালমান এফ রহমান

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৬ নভেম্বর ২০২২, ২২:৪৮আপডেট : ২৬ নভেম্বর ২০২২, ২২:৪৮

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, ‘দেশের রিজার্ভ নিয়ে ভয়ের কিছু নেই। আইএমএফের ঋণসহ দেশে রিজার্ভ আছে ২৬ বিলিয়ন মার্কিন ডলার, যা দিয়ে চলবে ৬ মাস।’

শনিবার (২৬ নভেম্বর) মেহেরপুরের মুজিবনগরে আইএফআইসি ব্যাংকের এক হাজার তম উপশাখা উদ্বোধনের আগে এই কথা বলেন সালমান রহমান।

তিনি জানান, জানুয়ারি থেকে দেশে ডলার সংকট কাটবে। রমজানে দ্রব্যমূল্য নিয়ে ভোগান্তি কমবে। ব্যাংক দেউলিয়া হবে, এমন গুজব তুলে একশ্রেণির লোক জনগণের টাকা ঘরে এনে চুরি, ডাকাতি করতে চায় বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

তিনি আরও বলেছেন, ‘বাংলাদেশের অর্থনীতি নিয়ে কোনও সংকট নেই। খোদ ঋণ দিতে এসে ঢাকাতেই প্রশংসা করেছে আইএমএফ প্রতিনিধি এবং ঋণ দেওয়ার জন্য বাংলাদেশকে কোনও শর্তও দেয়নি প্রতিষ্ঠানটি।’

আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান সালমান এফ রহমান জানান, আইএফআইসিতে নারী উদ্যোক্তা ও  ছোট-মাঝারি উদ্যোক্তাদের জন্য ঋণের ব্যবস্থা রয়েছে। আইএফআইসির মাধ্যমে রেমিট্যান্স পাঠানোর অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘হুন্ডি নয়, বৈধভাবে ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাতে হবে।’

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে সালমান এবং রহমান বলেন, ‘নির্বাচন সংবিধানের মাধ্যমেই হবে। সরকার পরির্বতন হবে নির্বাচনের মাধ্যমেই। কেউ নির্বাচনে না এলে আওয়ামী লীগের কিছু করার নেই।

অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ‘দেশের প্রথম রাজধানী মেহেরপুরে আইএফআইসি ব্যাংকের হাজার তম উপশাখার উদ্বোধন আমাদের জন্য গৌরবের।’

তিনি আরও বলেন, ‘শিগগিরই মুজিবনগর দিয়ে ভারতের সঙ্গে স্থলবন্দর চালু হবে।’ মেহেরপুরের কৃষিকে এগিয়ে নিতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টার প্রতি আহ্বান জানান তিনি।

এ সময় আইএফআইসি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও স্থানীয় ব্যবসায়িক ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

সূত্র : বাসস

/এনএআর/
সম্পর্কিত
হেলমেট–জ্যাকেটে সালমান এফ রহমানের হাঁসফাঁস, ‘গরমে মরেই যাবো’
সালমান-আনিসের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পেছালো 
সাবেক মন্ত্রী ফরহাদ ও তার স্ত্রীসহ তিনজনের আয়কর নথি জব্দের নির্দেশ
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি