বিমা খাতের উন্নয়নে গ্রাহকের আস্থা ফিরিয়ে আনা জরুরি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জানুয়ারি ২০২৩, ১৮:২৮আপডেট : ১২ জানুয়ারি ২০২৩, ১৮:৫১

বিমা খাতের উন্নয়নে মানুষের আস্থার সংকট কাটিয়ে ওঠাই এই খাতের উদ্যোক্তাদের জন্য বড় চ্যালেঞ্জ। আস্থা ফিরিয়ে আনতে এই খাতের উদ্যোক্তাদের প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) এফবিসিসিআই কার্যালয়ে অনুষ্ঠিত বিমা খাত বিষয়ক স্ট্যান্ডিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অন্যান্য দেশের মতো বাংলাদেশের অর্থনীতিতেও বিমা খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এ খাতে আস্থাহীনতা একটি বড় চ্যালেঞ্জ। এই অবস্থান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। মানুষের মধ্যে বিমার বিষয়ে নেতিবাচক ধারণা পাল্টাতে এই খাতের সংশ্লিষ্ট সবার সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

মো. জসিম উদ্দিন আরও বলেন, বিমা খাতে অনেক সম্ভাবনা রয়েছে। তবে এখনও আমরা সেসব সম্ভাবনাকে কাজে লাগাতে পারিনি। বিমা খাতে দক্ষ জনবল গড়ে তোলার কোনও বিকল্প নেই মন্তব্য করে এফবিসিসিআই সভাপতি জানান, দীর্ঘমেয়াদে ভালো করতে তরুণ শিক্ষার্থীদের এই খাতে সম্পৃক্ত করে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।

এফবিসিসিআই’র সহ-সভাপতি এম এ মোমেন বলেন, সময়ের পরিবর্তন হলেও বিমা খাত সনাতন প্রক্রিয়ার মধ্যেই রয়ে গেছে। এই খাতের আধুনিকায়ন অত্যন্ত জরুরি।

এসময় আকর্ষণীয় পণ্য ও সেবা নিয়ে আসার মাধ্যমে নতুন গ্রাহকদের আকৃষ্ট করার পরামর্শ দেন তিনি।

বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সঙ্গে সমন্বয় করে বিমা প্রতিষ্ঠানগুলো তাদের প্রস্তাবগুলো লিখিতভাবে উপস্থাপন করলে এফবিসিসিআই সেগুলো নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করবে বলে জানান এফবিসিসিআই সহ-সভাপতি মো. আমিন হেলালী।

বিমা খাতের সম্ভাবনাগুলো কাজে লাগাতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জনান কমিটির ডিরেক্টর ইনচার্জ এ.কে.এম. মনিরুল হক। বিমা খাতের চ্যালেঞ্জগুলো মোকাবিলায় এ খাতের সব অংশীজনদের সহযোগিতা চান সাবেক এমপি ও কমিটির চেয়ারম্যান ফরিদুন্নাহার লাইলী।

ইন্স্যুরেন্স খাতের উন্নয়নে অ্যাকচ্যুয়ারি থাকা জরুরি বলে মন্তব্য করেন এফবিসিসিআইর মহাসচিব ও জীবন বীমা করপোরেশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাহফুজুল হক। এই খাতের অটোমেশন করা গেলে বিদ্যমান সমস্যাগুলোর বহুলাংশে সমাধান হবে বলে মনে করেন তিনি।

এসময় এফবিসিসিআই’র পরিচালক বিজয় কুমার কেজরিওয়াল, হাফেজ হারুন, কমিটির কো-চেয়ারম্যান মজিবুল ইসলাম, ইসহাক আলি খান পান্না, জালালুল আজিম প্রমুখ উপস্থিত ছিলেন।

/জিএম/এমএস/এমওএফ/
সম্পর্কিত
এফবিসিসিআইয়ে ব্যবসায়ী প্রশাসক নিয়োগের আশ্বাস, কর্মসূচি স্থগিত
করমুক্ত আয়সীমা ৫ লাখে উন্নীত করার প্রস্তাব এফবিসিসিআই’র
টাকার অবমূল্যায়নের বিপক্ষে এফবিসিসিআই
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী