এসআইবিএল থেকে মাহবুব-উল-আলমের পদত্যাগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০২৩, ২০:৩৭আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩, ২০:৩৭

বেসরকারি খাতের সোশ্যাল ইসলামী ব্যাংকের (এসআইবিএল) চেয়ারম্যান মাহবুব-উল-আলম পদত্যাগ করেছেন। পদত্যাগপত্র জমা দিয়ে তিনি দেশের বাইরে চলে গেছেন বলে জানা গেছে। এদিকে পদত্যাগ করেছেন ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক  (এএমডি) আবু রেজা মোহাম্মদ ইয়াহিয়া। পদত্যাগপত্র জমা দেওয়ার পর গত রবিবার থেকে অফিসে যাচ্ছেন না তিনি।

সোমবার (৩০ জানুয়ারি) ব্যাংকটির সংশ্লিষ্ট সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

চেয়ারম্যান মাহবুব–উল–আলম ইসলামী ব্যাংক বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এম‌ডি) ও প্রধান নির্বাহী ছিলেন। ইসলামী ব্যাংকে মেয়াদ শেষ হওয়ার পর মাহবুব–উল–আলম ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের উপদেষ্টা হন। এরপর তিনি এসআইবিএলে চেয়ারম্যান পদে নিয়োগ পান। তিনি ব্যাংকটির মালিকানায় থাকা চট্টগ্রামের হাসান আবাসন লিমিটেডের পক্ষের মনোনীত পরিচালক। 

পদত্যাগ করা এএমডি আবু রেজা মোহাম্মদ ইয়াহিয়া এসআইবিএলে যোগ দেওয়া আগে ইসলামী ব্যাংকেরই উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ছিলেন। পদত্যাগপত্র জমা দেওয়ার পর গত রবিবার থেকে অফিসে যাচ্ছেন না আবু রেজা মোহাম্মদ ইয়াহিয়া।

প্রসঙ্গত, ২০১৭ সালে এসআইবিএলের মালিকানা পরিবর্তনের পর আগের সব পরিচালককে বাদ দেওয়া হয়। যে ব্যবসায়ী গ্রুপটি এই ব্যাংকের মালিকানা নিয়েছে, তারাই ব্যাংকটিতে সব পরিচালক নিয়োগ দেয়। এই প্রক্রিয়ায় প্রথমে এসআইবিএলের চেয়ারম্যান করা হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ারুল আজিমকে। পরে মাহবুব-উল-আলম চেয়ারম্যান হন।

/জিএম/এমএস/
সম্পর্কিত
অর্থনীতিতে নারীর ক্ষমতায়নে পিছিয়ে বাংলাদেশ
এলএনজি আমদানিতে বাংলাদেশকে আরও ৩৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
জ্বালানির দাম ২৪ শতাংশ বাড়ার আশঙ্কা বিশ্বব্যাংকের
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে