প্রিমিয়ার লিগে ফেরার আরও কাছে হামজাদের শেফিল্ড

স্পোর্টস ডেস্ক
১৩ মে ২০২৫, ১০:০৪আপডেট : ১৩ মে ২০২৫, ১০:২৪

ইংলিশ প্রিমিয়ার লিগে ফেরার আরও কাছে চলে এসেছে হামজা চৌধুরীর দল শেফিল্ড ইউনাইটেড। ব্রিস্টল সিটিকে ৩-০ গোলে বিধ্বস্ত করে প্রিমিয়ার লিগ ওঠার লড়াই চ্যাম্পিয়নশিপ প্লে-অফের ফাইনালে জায়গা করে নিয়েছে তারা। 

প্লে-অফের সেমিফাইনালের দ্বিতীয় লেগে প্রথমার্ধেই দলকে এগিয়ে দেন কাইফার মুর। বিরতির পর জাল কাঁপান চ্যাম্পিয়নশিপের প্লেয়ার অব দ্য ইয়ার গুস্তাভো হ্যামার ও ক্যালাম ও’হারে। দুই লেগ মিলিয়ে হামজাদের স্কোর ছিল ৬-০। 

২৪ মে তে প্লে-অফ ফাইনালে দ্য ব্লেডসের প্রতিপক্ষ সান্ডারল্যান্ড কিংবা কভেন্ট্রি। 

জয়ের পর উচ্ছ্বসিত হামজাদের কোচ ক্রিস ওয়াইল্ডার বলেছেন, ‘এই ধরনের রাত অবশ্যই উপভোগ করা উচিত। পুরো মৌসুমটা আমাদের জন্য চ্যালেঞ্জিং ছিল। ঘরের মাঠে এমন রাত ছেলেদের অনেক উজ্জীবিত এবং স্বীকৃতি দিচ্ছে- যেটার তারা যোগ্য।’

শেফিল্ড চ্যাম্পিয়নশিপ কিংবা লিগ ওয়ানের প্লে-অফ দিয়ে আগের ৯ বারের চেষ্টাতেও প্রমোশনের দেখা পায়নি। ইংলিশ কোনও ক্লাবের যা সবচেয়ে বাজে রেকর্ডের নজির। 

/এফআইআর/
সম্পর্কিত
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনো পৌঁছেছেন হামজা চৌধুরী 
হামজার পর এবার ফারহানকে পাচ্ছে বাংলাদেশ 
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি