দুর্বল ব্যাংককে সবলের সঙ্গে একীভূত করা ভালো: অর্থমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:০৯আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৩১

দুর্বল ব্যাংকগুলোকে সংস্কার করে আগামীতে সবল কোনও ব্যাংকের সঙ্গে একীভূত করার বিষয়ে উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এরইমধ্যে এ পদক্ষেপ বাস্তবায়নে ব্যাংকগুলোকে প্রস্তুত থাকতে বলেছে বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে সহমত জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তিনি বলেন, ‘দুর্বল ব্যাংককে সবল ব্যাংকের সঙ্গে একীভূত করা ভালো। এ বিষয়ে আমাদের দুটি আইডিয়া আছে। দু-একটা ব্যাংক এমন আছে, তারা একেবারেই কাজই করতে পারছে না। তাদের শক্তিশালী ব্যাংকের সঙ্গে একীভূত করাই ভালো।’

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের ব্রিফিংয়ে অর্থমন্ত্রী এসব কথা বলেন। এর আগে অর্থমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত আইএমএফের আবাসিক প্রতিনিধি জায়েন্দু দে বৈঠক করেন।

উন্নত অর্থনীতিতে অহরহ একীভূত করা হয় উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘এ ক্ষেত্রে সময় দিতে হবে। তবে এখনও তেমন সিদ্ধান্ত নেওয়া কিংবা এটি বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংকের তৎপরতা থাকলেও এটি সময়সাপেক্ষ। অর্থ মন্ত্রণালয় এ ব্যাপারে এখনও উদ্যোগ নেয়নি।’

আজ কানাডার রাষ্ট্রদূতের সঙ্গেও বৈঠক করেন অর্থমন্ত্রী। এ বিষয়ে তিনি বলেন, দেশটি থেকে ক্যানোলা তেল আমদানির ক্ষেত্রে শুল্ক কমানোসহ বিনিয়োগ বিষয়ে আলোচনা হয়েছে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত পূরণের পরীক্ষায় বাংলাদেশ ‘পাস করেছে’, তাই সময়মতোই ঋণের তৃতীয় কিস্তি পাওয়া যাবে—আশাবাদ ব্যক্ত করে অর্থমন্ত্রী বলেন, ‘আইএমএফের ঋণের ক্ষেত্রে বাংলাদেশ ভালোই করছে; তারা যেসব শর্ত দিয়েছে, বাংলাদেশ তার বেশিরভাগই পূরণ করেছে। নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে তারা আজ এসেছিল। তারা আবার মার্চ মাসে পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। আশা করছি বাংলাদেশ ঋণের তৃতীয় কিস্তি পেয়ে যাবে।’

আরও পড়ুন:

আইএমএফের শর্ত পূরণের পরীক্ষায় পাস করেছে বাংলাদেশ: অর্থমন্ত্রী 
সবলের সঙ্গে একীভূত হবে দুর্বল ব্যাংক

/এসআই/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
প্রতিটি মানুষের কথা মাথায় রেখেই আসছে নতুন বাজেট: অর্থমন্ত্রী
বিএসইসিতে আসছেন দক্ষ ও অরাজনৈতিক চেয়ারম্যান-কমিশনার: অর্থমন্ত্রী
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী