মঙ্গলবার ব্যাংকের লেনদেন বন্ধ থাকবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ ডিসেম্বর ২০২৪, ১৭:২৯আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৪, ১৯:২০

মঙ্গলবার (৩১ ডি‌সেম্বর) ‘ব্যাংক হলিডে’। এদিন ব্যাংকের সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। এতে বন্ধ থাকবে শেয়ারবাজারে লেনদেনও। তবে নিজেদের আর্থিক হিসাব মেলাতে সব ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকবে।

৩১ ডিসেম্বর ব্যাংকগুলো পঞ্জিকা বছরের আর্থিক হিসাব শেষ করে। ওইদিন বিভিন্ন শাখা থেকে পাঠানো হিসাব একত্রিত করে প্রস্তুত করা হয় বার্ষিক আর্থিক প্রতিবেদন। সে কারণে এ দিনটিকে ব্যাংক হলিডে হিসেবে ধরা হয়। ওইদিন কোনও ধরনের লেনদেন হয় না। তবে এ সময় গ্রাহকরা কার্ডের মাধ্যমে সীমার মধ্যে টাকা উত্তোলন করতে পারবেন। একইভাবে ১ জুলাইও ব্যাংক হলিডে হিসেবে পালন করা হয়ে থাকে। ওইদিনও ব্যাংকগুলোতে অর্ধবার্ষিকী প্রতিবেদন করা হয়।

নীতি অনুযায়ী ব্যাংক হলিডেতে বাংলাদেশ ব্যাংক বা অন্যান্য ব্যাংক গ্রাহকদের সঙ্গে কোনও ধরনের লেনদেন বা দাফতরিক কার্যক্রম করে না। শেয়ারবাজারের শেয়ারের আর্থিক লেনদেন হয় ব্যাংকের মাধ্যমে। ব্যাংক বন্ধ থাকলে দেশের দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) কোনও লেনদেন হয় না।

/জিএম/আরকে/এমওএফ/
সম্পর্কিত
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী