ফুফুর বাড়িতে বেড়াতে এসে নদীতে নেমে কিশোরী নিখোঁজ

মাদারীপুর প্রতিনিধি
০৩ মে ২০২৫, ২২:৫২আপডেট : ০৩ মে ২০২৫, ২২:৫২

মাদারীপুরের শিবচরের আড়িয়াল খাঁ নদে গোসল করতে নেমে জান্নাত (১৫) নামে এক কিশোরী নিখোঁজ হয়েছে। শনিবার দুপুরে উপজেলার শিরুয়াইল ইউনিয়নের চরশ্যামাইল এলাকায় উতরাইল ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।

নিখোঁজ জান্নাত শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের চর কাচিকাটা গ্রামের রনি সরদারের মেয়ে। সে স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী বলে জানা গেছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, জান্নাত শুক্রবার তার ফুফুর বাড়ি চরশ্যামাইল গ্রামে বেড়াতে আসে। শনিবার দুপুর ২টার দিকে ফুপাতো বোন মেঘলার (৯) সঙ্গে আড়িয়াল খাঁ নদে গোসল করতে নামে। একপর্যায়ে নদীর স্রোতে তারা দুজনই দূরে চলে যায়। কিছুক্ষণ পর মেঘলা কোনোমতে সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও জান্নাত নিখোঁজ হয়। পরে মেঘলা বাড়িতে গিয়ে খবর দিলে স্বজনরা নদীতে এসে খোঁজাখুঁজি করতে থাকেন। এ সময় স্থানীয় লোকজন শিবচর ফায়ার সার্ভিসকে খবর দেয়।

শিবচর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়েও জান্নাতের খোঁজ পাওয়া যায়নি।

মাদারীপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলের লিডার লিয়াকত হোসেন বলেন, ‘বিকালে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছাই। বিকাল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত উদ্ধারকাজ চলে। নদীর স্রোত খুবই প্রবল ছিল। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। কিন্তু সন্ধ্যা ৭টা পর্যন্ত উদ্ধার করতে পারিনি। আজকের মতো উদ্ধার কাজ এখানেই সমাপ্ত। প্রয়োজনে বিশেষ ডুবুরি দল আনা হবে।’

এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

/এমএএ/
সম্পর্কিত
ধর্ষণের অভিযোগে আটক যুবককে মারধর করে পুলিশে দিলো জনতা
দোকানে পেট্রল মজুত করে বেশি দামে বিক্রি, ১০০ লিটার উদ্ধার
খামারে আগুন, পুড়ে মরলো গরু-ছাগল-হাঁস
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি