১২ আগস্ট থেকে নতুন ডিজাইনের ১০০ টাকার নোট বাজারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ আগস্ট ২০২৫, ১৮:৪৯আপডেট : ১০ আগস্ট ২০২৫, ২১:০২

‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমানের নোট মঙ্গলবার (১২ আগস্ট) থেকে বাজারে ছাড়ছে বাংলাদেশ ব্যাংক। ওই দিন প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে নোটটি ইস্যু করা হবে। পরে অন্যান্য শাখা থেকেও সরবরাহ করা হবে।

বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে এ সিরিজের ১০০০, ৫০ ও ২০ টাকার নোট বাজারে দিয়েছে। নতুন ১০০ টাকার নোটে গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্বাক্ষর থাকবে। এর আকার ১৪০ মিলিমিটার × ৬২ মিলিমিটার।

নোটের সম্মুখভাগে বামপাশে বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদের ছবি এবং মাঝখানে শাপলার পাতা ও কলিসহ প্রস্ফুটিত শাপলার ছবি থাকবে। পেছনের অংশে থাকবে সুন্দরবনের দৃশ্য। জলছাপ হিসেবে থাকছে রয়েল বেঙ্গল টাইগারের মুখ, এর নিচে ‘100’ ও বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম। নোটে নীল রঙের আধিক্য থাকবে।

নতুন নোটে মোট ১০ ধরনের নিরাপত্তা বৈশিষ্ট্য সংযোজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে— রঙ পরিবর্তনশীল নিরাপত্তা কালি, যা নাড়ালে সোনালি থেকে সবুজ রঙে পরিবর্তিত হবে; ৪ মিলিমিটার চওড়া পেঁচানো নিরাপত্তা সুতা, যা লাল থেকে সবুজ রঙে পরিবর্তিত হবে এবং ‘১০০ টাকা’ লেখা দৃশ্যমান হবে; দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য স্পর্শে অনুভূত তিনটি ছোট বৃত্ত থাকবে; ইন্টাগ্লিও কালি মুদ্রণ, যা স্পর্শে উঁচু মনে হবে; আইআর শোষণকারী কালি, যা বিশেষ যন্ত্রে দৃশ্যমান হবে; মাইক্রোপ্রিন্ট, যা ম্যাগনিফাইং গ্লাস ছাড়া দেখা যাবে না; ‘See-Through’ ইমেজে ‘১০০’ লেখা গুপ্তভাবে মুদ্রিত ‘100’ ডিজাইন থাকবে; নোটের কাগজে রঙিন ফাইবার, যা ইউভি মেশিনে দৃশ্যমান হবে; ইউভি কিউরিং ভার্নিশ, যা নোটের স্থায়িত্ব ও চকচকে ভাব বাড়াবে।

বর্তমানে প্রচলিত সব ধরনের কাগুজে নোট ও ধাতব মুদ্রা চলবে যথারীতি। পাশাপাশি সংগ্রাহকদের জন্য ১০০ টাকার নমুনা নোট ছাপানো হয়েছে, যা টাকা জাদুঘর, মিরপুর থেকে নির্ধারিত মূল্যে কেনা যাবে।

/জিএম/আরকে/
সম্পর্কিত
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি