অর্থবছরের শুরুতে রফতানি আয় বেড়েছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৫৯আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৯:২১

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ২ মাসে রফতানি আয় এসেছে ৮৬৮ কোটি ৫৫ লাখ ডলার, যা বিগত অর্থবছরের একই সময়ের তুলনায় ১০.৬১ শতাংশ বেশি।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, চলতি অর্থবছরের জুলাই-আগস্ট মাসে বেড়েছে দেশের রফতানি আয়। প্রবৃদ্ধি হয়েছে ১০ দশমিক ৬১ শতাংশ। আর গত ২০২৪-২৪ অর্থবছরের একই সময়ে রফতানি আয়ের পরিমাণ ছিল ৭৮৫ কোটি ২৭ লাখ ডলার।

২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে তৈরি পোশাক রফতানি আয় ৯.৬৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭১৩ কোটি ৬ লাখ ডলারে। আর ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-আগস্ট মাসে আয় হয়েছিল ৬৫০ কোটি ৪৪ লাখ ডলার। তৈরি পোশাক খাতের রফতানি আয়ের মধ্যে ৩৯৪ কোটি ৯৮ লাখ ডলার এসেছে নিটওয়্যার রফতানি থেকে, যা বছর ব্যবধানে ৯ দশমিক ১১ শতাংশ বেড়েছে। ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-আগস্ট মাসে এ আয় ছিল ৩৬২ কোটি ১ লাখ ডলার।

এছাড়া ৩১৮ কোটি ৮ লাখ ডলার এসেছে ওভেন পোশাক রফতানি থেকে, যা গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ১০ দশমিক ২৮ শতাংশ। গত ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-আগস্ট মাসে এ আয় ছিল ২৮৮ কোটি ৪৩ লাখ ডলার।

ইপিবির তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম দুই মাসে উল্লেখযোগ্য খাতের মধ্যে কৃষি পণ্য, চামড়া, চামড়াজাত পণ্য ও হোম টেক্সটাইলের রফতানি বেড়েছে। হোম টেক্সটাইলের রফতানি আয় ১২ দশমিক ৬৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৩ কোটি ৯০ লাখ ডলারে।

আর চামড়া ও চামড়াজাত পণ্যের রফতানি বেড়েছে ১৩ দশমিক ৬৮ শতাংশ। জুলাই-আগস্ট মাসে রফতানি হয়েছে ২২ কোটি ৮৭ লাখ ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য। এছাড়া কৃষি পণ্যের রফতানি আয় ৩ দশমিক ৯৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৭ কোটি ৪৬ লাখ ডলারে।

এদিকে সদ্যবিদায়ী আগস্ট মাসে দেশে পণ্য রফতানি থেকে আয় এসেছে ৩৯১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। বছর ব্যবধানে যা কমেছে ২ দশমিক ৯৩ শতাংশ।

/এসআই/এমএইচআর/
সম্পর্কিত
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
বাজেটের আগেই নতুন ধাক্কাবিদ্যুৎ-জ্বালানির দাম বাড়ায় মানুষের পকেটে বাড়তি চাপ 
মে মাসে রফতানি আয় ৪৪০ কোটি ডলার
সর্বশেষ খবর
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের