রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা পাচ্ছেন এক মাসের অনুগ্রহভাতা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জানুয়ারি ২০২৬, ১৯:৫৩আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬, ১৯:৫৩

রাষ্ট্রায়ত্ত তিনটি বাণিজ্যিক ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের জন্য এক মাসের মূল বেতনের সমপরিমাণ অনুগ্রহভাতা (দয়াভাতা) দেওয়ার অনুমোদন দিয়েছে সরকার।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, জনতা ব্যাংক পিএলসি, অগ্রণী ব্যাংক পিএলসি ও রূপালী ব্যাংক পিএলসির সব কর্মকর্তা ও কর্মচারী ২০২৪ সমাপ্ত বছরের জন্য এ সুবিধা পাবেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, সংশ্লিষ্ট তিন ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জনতা ব্যাংক ৬ নভেম্বর ২০২৫ এবং অগ্রণী ও রূপালী ব্যাংক ১৯ নভেম্বর ২০২৫ তারিখে অনুগ্রহভাতা দেওয়ার প্রস্তাব পাঠায়।

এসব প্রস্তাব পর্যালোচনা করে ২০২৪ সমাপ্ত বছরের জন্য এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ অনুগ্রহভাতা হিসেবে প্রদানের অনুমোদন দেওয়া হয় বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

ব্যাংক সংশ্লিষ্টরা মনে করছেন, এ সিদ্ধান্তে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর কর্মকর্তা-কর্মচারীরা আর্থিকভাবে কিছুটা স্বস্তি পাবেন। তবে খেলাপি ঋণ, ব্যবস্থাপনার দুর্বলতা ও কাঠামোগত সংকট কাটিয়ে উঠতে ব্যাংকিং খাতে কার্যকর সংস্কার জরুরি বলে মত দিয়েছেন সংশ্লিষ্টরা।

/জিএম/আরকে/
সম্পর্কিত
তিন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডির নিয়োগ বাতিল
অগ্রণী ব্যাংকের এক শাখার ভল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা উধাও
মামলার তথ্য গোপন করে রাকাবের এমডি, নিয়োগ কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল
সর্বশেষ খবর
প্রথমবার সড়কপথে সরাসরি যুক্ত হলো রাশিয়া-উত্তর কোরিয়া
প্রথমবার সড়কপথে সরাসরি যুক্ত হলো রাশিয়া-উত্তর কোরিয়া
সন্তানকে ঘিরে যখন পরিবারে আনন্দ, ঠিক তখনই এলো বাবার মৃত্যুর খবর
সন্তানকে ঘিরে যখন পরিবারে আনন্দ, ঠিক তখনই এলো বাবার মৃত্যুর খবর
সরকারি সেবায় একই তথ্য বারবার দেওয়ার বিড়ম্বনা কমানোর উদ্যোগ
সরকারি সেবায় একই তথ্য বারবার দেওয়ার বিড়ম্বনা কমানোর উদ্যোগ
দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি: অস্ত্র সরবরাহে অভিযুক্ত দুই নারী কারাগারে
দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি: অস্ত্র সরবরাহে অভিযুক্ত দুই নারী কারাগারে
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার