১ ফেব্রুয়ারি থেকে সব টেক্সটাইল মিল বন্ধের ঘোষণা বিটিএমএ’র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০২৬, ১৫:১১আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ১৫:১১

দেশের সুতা উৎপাদনকারী মিলগুলো রক্ষায় সরকারের পক্ষ থেকে কার্যকর কোনও উদ্যোগ না থাকায় আগামী ১ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য সব টেক্সটাইল মিল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর কাওরান বাজারে বিটিএমএ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি শওকত আজিজ রাসেল এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে সংগঠনের জ্যেষ্ঠ নেতারাও উপস্থিত ছিলেন।

এ সময় শওকত আজিজ রাসেল বলেন, আগামী ১ ফেব্রুয়ারি থেকেই ফ্যাক্টরি বন্ধ থাকবে। আমরা বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নিয়েছি। বর্তমান পরিস্থিতিতে ব্যাংকের ঋণ পরিশোধ করার মতো সক্ষমতা আমাদের নেই।

মালিকদের আর্থিক সংকটের চিত্র তুলে ধরে তিনি বলেন, আমাদের পুঁজি অর্ধেকেরও বেশি কমে গেছে। ব্যাংকের টাকা শোধ করার কোনও উপায় নেই। সব সম্পত্তি বিক্রি করলেও দায় পরিশোধ করা সম্ভব হবে না।

সমস্যা সমাধানে বিভিন্ন সরকারি দফতরে ঘুরেও কোনও কার্যকর সমাধান পাওয়া যায়নি বলে অভিযোগ করেন বিটিএমএ সভাপতি। আমলাতান্ত্রিক জটিলতার দিকে ইঙ্গিত করে তিনি বলেন, সব মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভাগে গিয়েছি। কিন্তু সবাই পিলো পাসিংয়ের মতো দায়িত্ব একে অন্যের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। বাস্তব কোনও সিদ্ধান্ত আসছে না।

বিটিএমএ’র পক্ষ থেকে দ্রুত নীতিগত সহায়তা ও শিল্পবান্ধব সিদ্ধান্ত না এলে পুরো খাত আরও গভীর সংকটে পড়বে বলেও সংবাদ সম্মেলনে আশঙ্কা প্রকাশ করা হয়।

/জিএম/আরকে/
সম্পর্কিত
গেন্ডারিয়ায় গোলাগুলির ঘটনায় গ্রেফতার আরও ৫, লুণ্ঠিত অস্ত্র উদ্ধার
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
‘চুপ থাকতে টাকা-চাকরি দিতে চেয়েছিলেন’, গাজী নজরুলের বিরুদ্ধে গাড়িচালকের অভিযোগ
সর্বশেষ খবর
বিয়ের ছবি পোস্ট করে ওমর সানীর আবেগঘন বার্তা
বিয়ের ছবি পোস্ট করে ওমর সানীর আবেগঘন বার্তা
স্বপ্নের অভিষেকে জয়, কোমোর ইতিহাসের রাতে ফ্যাব্রেগাসের উচ্ছ্বাস
স্বপ্নের অভিষেকে জয়, কোমোর ইতিহাসের রাতে ফ্যাব্রেগাসের উচ্ছ্বাস
বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম আর নেই
বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম আর নেই
চাকরি হারালেই কি মার্কিন মুলুক ছাড়তে হবে দক্ষ কর্মীদের?
চাকরি হারালেই কি মার্কিন মুলুক ছাড়তে হবে দক্ষ কর্মীদের?
সর্বাধিক পঠিত
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার