ব্যাংক রেজল্যুশন আইন প্রণয়নে কমিটি গঠন

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৫ এপ্রিল ২০২৬, ১৬:২৩আপডেট : ০৫ এপ্রিল ২০২৬, ১৬:২৩

ব্যাংক খাতের সংকটাপন্ন প্রতিষ্ঠানগুলোর সমাধান ও পুনর্গঠনের আইনি কাঠামো চূড়ান্ত করতে ‘ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬’-এর খসড়া প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। 

বুধবার (১ এপ্রিল) জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উদ্যোগে জারিকৃত ‘ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ, ২০১৫’ যাচাই-বাছাই ও প্রয়োজনীয় সংশোধন করে নতুন আইন প্রণয়নের খসড়া তৈরি করতে এই কমিটি কাজ করবে। 

কমিটির আহ্বায়ক করা হয়েছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মো. আজিমুদ্দিন বিশ্বাসকে। সদস্য হিসেবে রয়েছেন অর্থ বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ রাশেদুল আমীন, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্মসচিব শেখ ফরিদ, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের যুগ্মসচিব (ড্রাফটিং) এস. এম. শাফায়েত হোসেন, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্মসচিব ফরিদা ইয়াসমিন এবং লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের উপসচিব (ড্রাফটিং) মৌসুমী দাস। 

এছাড়া বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. আসাদুজ্জামান খান, অতিরিক্ত পরিচালক মোহাম্মদ নাজিম উদ্দিন ও অতিরিক্ত পরিচালক মো. লুৎফুল হায়দার পাশাকে সদস্য করা হয়েছে। কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ সাইদুল ইসলাম।  

অফিস আদেশে বলা হয়েছে, কমিটি ‘ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ’ পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধনসহ ‘ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬’-এর খসড়া আগামী চার কার্যদিবসের মধ্যে প্রস্তুত করবে।  

প্রয়োজনে কমিটি অতিরিক্ত সদস্য কো-অপ্ট করতে পারবে এবং সংশ্লিষ্ট সংস্থা বা বিশেষজ্ঞদের সভায় আমন্ত্রণ জানাতে পারবে। কমিটির সাচিবিক সহায়তা দেবে বাংলাদেশ ব্যাংক। 

 

/জিএম/এসটি/ 
সম্পর্কিত
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি