রফতানিমুখী দেশীয় বস্ত্র খাতে নগদ সহায়তা বাড়ালো সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুলাই ২০২৬, ১৬:০৯আপডেট : ১০ জুলাই ২০২৬, ১৬:০৯

রফতানিমুখী দেশীয় বস্ত্র খাতের জন্য শুল্ক বন্ড ও ডিউটি ড্র-ব্যাক সুবিধার পরিবর্তে দেওয়া বিকল্প নগদ সহায়তার হার উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে সরকার। এতদিন এ খাতে ১ দশমিক ৫ শতাংশ হারে নগদ সহায়তা দেওয়া হলেও এখন থেকে তা বাড়িয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান শাখা-১ থেকে বৃহস্পতিবার (৯ জুলাই) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অর্থ বিভাগের পরিচালক মোহাম্মদ সোহরাব হোসেনের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাণিজ্য মন্ত্রণালয়ের সুপারিশের পরিপ্রেক্ষিতে রফতানিমুখী দেশীয় বস্ত্র খাতের জন্য বিদ্যমান বিকল্প নগদ সহায়তার হার ১ দশমিক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

তবে এ সুবিধা পেতে হলে কয়েকটি শর্ত পূরণ করতে হবে। এর মধ্যে প্রণোদনা গ্রহণের আগে রফতানিকারক প্রতিষ্ঠানকে অবশ্যই দেশীয় উৎস থেকে কাঁচামাল— বিশেষ করে সুতা ও কাপড় সংগ্রহের প্রমাণপত্র দাখিল করতে হবে। এ শর্ত প্রযোজ্য হবে বিজিএমইএ, বিকেএমইএ এবং অন্যান্য রফতানিকারক সংগঠনের সদস্যদের ক্ষেত্রেও।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নতুন এই নগদ সহায়তার হার চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হবে।

সংশ্লিষ্টরা বলছেন, বিকল্প নগদ সহায়তার হার ৫ শতাংশে উন্নীত হওয়ায় দেশীয় বস্ত্র ও টেক্সটাইল শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে। একইসঙ্গে স্থানীয়ভাবে উৎপাদিত সুতা ও কাপড় ব্যবহারে রফতানিকারকরা আরও উৎসাহিত হবেন। এর ফলে দেশীয় ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্পের বিকাশের পাশাপাশি স্থানীয় কাঁচামালের ব্যবহার বৃদ্ধি পাবে এবং রফতানি খাতেও ইতিবাচক প্রভাব পড়বে।

অর্থ বিভাগ এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য বাংলাদেশ ব্যাংককে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগকে এ বিষয়ে পরবর্তী কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
পোশাক শ্রমিকদের নতুন সুরক্ষা: চাকরি হারালেও মিলবে ৩ মাসের নগদ সহায়তা
বন্ধ কারখানা চালু করতে ১৭ ব্যাংক দেবে ৪১ হাজার কোটি টাকা
বিশ্ব ছুটছে তুলাহীন পোশাকের দিকে, বাংলাদেশ এখনও ৭২ শতাংশের ফাঁদে
সর্বশেষ খবর
ডাচ সাম্রাজ্যের পতন ঘটিয়ে নারী হকি বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন আর্জেন্টিনা
ডাচ সাম্রাজ্যের পতন ঘটিয়ে নারী হকি বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন আর্জেন্টিনা
পাহাড়ি ঢলে সাজেকে সড়ক যোগাযোগ সাময়িক ব্যাহত
পাহাড়ি ঢলে সাজেকে সড়ক যোগাযোগ সাময়িক ব্যাহত
২ ঘণ্টা আগেই খুলে দেওয়া হলো কাপ্তাই হ্রদের ১৬ জলকপাট
২ ঘণ্টা আগেই খুলে দেওয়া হলো কাপ্তাই হ্রদের ১৬ জলকপাট
সেদিন ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসা ছাত্ররা গান বন্ধ করতে যায়নি, শব্দ কমাতে বলেছিল: পাটওয়ারী
সেদিন ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসা ছাত্ররা গান বন্ধ করতে যায়নি, শব্দ কমাতে বলেছিল: পাটওয়ারী
সর্বাধিক পঠিত
মতিঝিল আইডিয়াল স্কুলে হচ্ছে কী
মতিঝিল আইডিয়াল স্কুলে হচ্ছে কী
সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর 
সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর 
‘এরা আমাকে মেরে ফেলবে’; মৃত্যুর আগে তরুণীর আকুতি, সন্তানসহ মৃত্যু
‘এরা আমাকে মেরে ফেলবে’; মৃত্যুর আগে তরুণীর আকুতি, সন্তানসহ মৃত্যু
খেলনা বন্দুক হাতে ভিডিও বানানো সেই দুই তরুণ আটক
খেলনা বন্দুক হাতে ভিডিও বানানো সেই দুই তরুণ আটক
স্থানীয় নির্বাচনে যাদের সমর্থন দেবে বিএনপি, জানালেন প্রতিমন্ত্রী
স্থানীয় নির্বাচনে যাদের সমর্থন দেবে বিএনপি, জানালেন প্রতিমন্ত্রী