বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর আনিছুর রহমান 

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৬ জুলাই ২০২৬, ২১:৪৩আপডেট : ০৬ জুলাই ২০২৬, ২১:৪৮

বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক আনিছুর রহমান। তাকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক এই পদে নিয়োগ দিয়েছে সরকার। 

সোমবার (৬ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। 

প্রজ্ঞাপনে বলা হয়, বর্তমান পদ থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ এবং অবসরোত্তর ছুটি (পিআরএল) স্থগিত রাখার শর্তে আনিছুর রহমানকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পরবর্তী তিন বছর চুক্তিভিত্তিক এই পদে দায়িত্ব পালন করবেন।  

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।

আনিছুর রহমান দীর্ঘদিন ধরে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

/জিএম/এসটি/এমওএফ/ 
সম্পর্কিত
সঞ্চয়পত্রের সুদ হার নিয়ে নতুন সিদ্ধান্ত 
খেলাপি হয়েও এলসি খোলার বিশেষ সুবিধা পেলো আব্দুল মোনেম সুগার রিফাইনারি
আমদানি অর্থায়নে সুদের ঝুঁকি কমাতে এফআরএ অনুমোদন, ফটকাবাজিতে নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
প্রতিমন্ত্রীর এক চিঠিতে ১৭ দিনের মাথায় সদরঘাট থানার ওসি প্রত্যাহার
প্রতিমন্ত্রীর এক চিঠিতে ১৭ দিনের মাথায় সদরঘাট থানার ওসি প্রত্যাহার
চ্যাটবটের তথ্যফাঁস নিয়ে চীন-মার্কিন এআই যুদ্ধ
চ্যাটবটের তথ্যফাঁস নিয়ে চীন-মার্কিন এআই যুদ্ধ
মিরপুরে অফিসার্স কোয়ার্টারে আগুন
মিরপুরে অফিসার্স কোয়ার্টারে আগুন
৬৮ হাজার কোটিতে সারা দেশে হবে ৬০০ মডেল স্কুল অ্যান্ড কলেজ  
৬৮ হাজার কোটিতে সারা দেশে হবে ৬০০ মডেল স্কুল অ্যান্ড কলেজ  
সর্বাধিক পঠিত
জামায়াতকে সাধুবাদ, শেখ হাসিনার দেশে ফিরতে বাধা নেই: রুমিন ফারহানা
জামায়াতকে সাধুবাদ, শেখ হাসিনার দেশে ফিরতে বাধা নেই: রুমিন ফারহানা
আওয়ামী লীগ প্রশ্নে বদলেছে বিএনপির অবস্থান?
আওয়ামী লীগ প্রশ্নে বদলেছে বিএনপির অবস্থান?
যে কারণে যুবককে গলা কেটে হত্যা করলো চার ভাই, রহস্য জানালো পিবিআই
যে কারণে যুবককে গলা কেটে হত্যা করলো চার ভাই, রহস্য জানালো পিবিআই
আদালতের হুঁশিয়ারিতে দুই ঘণ্টার মধ্যে ‘অসুস্থ’ সালাম মুর্শেদী হাজির
আদালতের হুঁশিয়ারিতে দুই ঘণ্টার মধ্যে ‘অসুস্থ’ সালাম মুর্শেদী হাজির
নতুন দায়িত্ব পেলেন আইনমন্ত্রী আসাদুজ্জামান
নতুন দায়িত্ব পেলেন আইনমন্ত্রী আসাদুজ্জামান