ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের কর্মসূচিতে হামলা, গ্রেফতারের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪৬আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪৬

ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছে সংগঠনটি। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের নেতৃবৃন্দ ছাড়াও ব্যাংকের শেয়ারহোল্ডার ও গ্রাহকেরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি অধ্যাপক নুর নবী মানিক বলেন, ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে সৎ, যোগ্য ও পেশাদার ব্যক্তিদের নিয়োগ এবং ব্যাংকে এস আলমের ‘অশুভ হস্তক্ষেপের’ প্রতিবাদে সোমবার সকালে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করা হয়।

তিনি অভিযোগ করেন, কর্মসূচি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আগে থেকেই সেখানে অবস্থান নেওয়া একটি পক্ষ ব্যাংকের শেয়ারহোল্ডার ও গ্রাহকদের ওপর হামলা চালায়। এতে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের সহ-সভাপতি ও ব্যবসায়ী মোতাছিম বিল্লাহসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

নুর নবী মানিক বলেন, ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম একটি অরাজনৈতিক সংগঠন। ইসলামী ব্যাংকের প্রায় তিন কোটি গ্রাহকের আমানতের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সাত দফা দাবিতে নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে আমরা আন্দোলন করে আসছি। কিন্তু আজকের হামলার ঘটনাকে কোনোভাবেই ছোটখাটো ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই।’

তিনি আরও বলেন, ‘এ ঘটনার মধ্য দিয়ে এস আলম গ্রুপের অশুভ শক্তির ইঙ্গিত পাওয়া যাচ্ছে।’

সংবাদ সম্মেলনে হামলার সঙ্গে অবৈধ নিয়োগে চাকরিচ্যুত ব্যক্তিদের পাশাপাশি আওয়ামী লীগ ও তাদের সহযোগী ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ করা হয়। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

অধ্যাপক নুর নবী মানিক বলেন, হামলার ঘটনায় সিসিটিভি ক্যামেরার ফুটেজ এবং গণমাধ্যমকর্মীদের ধারণ করা ভিডিও বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করতে হবে। পরে তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের নেতারা বলেন, গ্রাহকদের আমানতের নিরাপত্তা ও ব্যাংকের সুশাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের নিয়মতান্ত্রিক কর্মসূচি অব্যাহত থাকবে।

/জিএম/আইএএম/
সম্পর্কিত
৯/১১-এর আগেই ভারত-পাকিস্তানে হামলার পরিকল্পনা ছিল ওসামা বিন লাদেনের: সিআইএ নথি
ইসলামী ব্যাংকের সামনে চাকরিচ্যুত কর্মকর্তা ও গ্রাহকদের পাল্টাপাল্টি অবস্থান
সৌদির সামরিক ঘাঁটিতে হুথিদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি
সর্বশেষ খবর
‘বিগ বস’ প্রতিযোগী কাজিকে ‘ভারতের মাইকেল জ্যাকসন’ বলেছিলেন অরিজিৎ
‘বিগ বস’ প্রতিযোগী কাজিকে ‘ভারতের মাইকেল জ্যাকসন’ বলেছিলেন অরিজিৎ
অষ্টম শ্রেণির ছাত্রকে ভয় দেখিয়ে ২২ লাখ টাকা আদায়
অষ্টম শ্রেণির ছাত্রকে ভয় দেখিয়ে ২২ লাখ টাকা আদায়
পর্যটন অর্থনীতি- ৮: বিদেশি বিনিয়োগ চাই, কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে নয় 
পর্যটন অর্থনীতি- ৮: বিদেশি বিনিয়োগ চাই, কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে নয় 
শ্যামলীর টিবি হাসপাতালকে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউট করা হবে: ববি হাজ্জাজ
শ্যামলীর টিবি হাসপাতালকে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউট করা হবে: ববি হাজ্জাজ
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার