বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইন্দোনেশিয়ার প্রতি গভর্নরের আহ্বান 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৪ অক্টোবর ২০২৬, ১৬:২০ আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ১৬:২০

বাংলাদেশে ইন্দোনেশিয়ার বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। একইসঙ্গে দুই দেশের বাণিজ্য সম্পর্ককে আরও ভারসাম্যপূর্ণ ও বহুমুখী করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

রবিবার (৪ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত এইচ. ই. লিস্টিওয়াতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে গভর্নর এ আহ্বান জানান।

সাক্ষাতে বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার, বিনিয়োগ বাড়ানো এবং পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র খুঁজে বের করার বিষয়ে আলোচনা হয়।

বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, বৈঠকে গভর্নর বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনীতি ও বিনিয়োগের সম্ভাবনার বিষয়টি তুলে ধরেন। এ সময় বাংলাদেশে ইন্দোনেশিয়ার বিনিয়োগ আরও সম্প্রসারণের আহ্বান জানান তিনি।

পাশাপাশি দুই দেশের বাণিজ্য সম্পর্ককে আরও ভারসাম্যপূর্ণ করার ওপর গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়ায় তৈরি পোশাকের পাশাপাশি ইলেকট্রনিক্স পণ্য, ওষুধসহ বিভিন্ন পণ্যের রফতানি বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা করেন গভর্নর।

সাক্ষাতে দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ধারাবাহিকতায় অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে মতবিনিময় হয়। একইসঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নতুন খাতে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনাও আলোচনায় আসে।

ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত লিস্টিওয়াতি দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনার কথা তুলে ধরেন তিনি।

বৈঠকে ইন্দোনেশিয়ার পক্ষে উপস্থিত ছিলেন দেশটির মিনিস্টার কাউন্সেলর ওয়াহিউ রিয়াদি, অর্থনীতি বিষয়ক মন্ত্রী রবি ফিরলি হারখা এবং অফিসার সাপতো রুদিয়ান্তো।

বাংলাদেশ ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর মো. সরোয়ার হোসেন এবং নির্বাহী পরিচালক মো. হারুন-অর-রশিদ।

/জিএম/আইএএম/
সম্পর্কিত
পাচার হওয়া সম্পদ দ্রুত ফেরাতে ব্যবস্থা নেওয়ার সুপারিশ 
নীতি সুদহার ৯.৫০ শতাংশই, ত্রৈমাসিক মুদ্রানীতি ঘোষণা
খেলাপি ঋণ কমাতে ১৮ মাসের পরিকল্পনা
সর্বশেষ খবর
সাইরেন-বিস্ফোরণের মধ্যেই কিয়েভে পৌঁছালেন জার্মান চ্যান্সেলর
সাইরেন-বিস্ফোরণের মধ্যেই কিয়েভে পৌঁছালেন জার্মান চ্যান্সেলর
২৫২ টাকা বাড়লো ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম
২৫২ টাকা বাড়লো ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম
পূজা উপলক্ষে রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখার দাবি
পূজা উপলক্ষে রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখার দাবি
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিএনপির ‘নতুন ফর্মুলা’র অভিযোগ হাসনাতের
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিএনপির ‘নতুন ফর্মুলা’র অভিযোগ হাসনাতের
সর্বাধিক পঠিত
রূপপুরের বিদ্যুৎ এলে কতটা কমবে লোডশেডিং?
রূপপুরের বিদ্যুৎ এলে কতটা কমবে লোডশেডিং?
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য: এটিএম আজহার
আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য: এটিএম আজহার
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি