চীন, কোরিয়া ও জাপানের বিনিয়োগকারীদের জন্য বিশেষ ডেস্ক চালু

বাংলা ট্রিবিউন ডেস্ক
১১ অক্টোবর ২০২৬, ০০:২৫ আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ০০:২৫

চীন, দক্ষিণ কোরিয়া ও জাপানের বিনিয়োগকারীদের দ্রুত ও কার্যকর সেবা দিতে তিনটি বিশেষায়িত কান্ট্রি ডেস্ক চালু করেছে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)।

শনিবার (১০ অক্টোবর) ঢাকায় আয়োজিত ‘মিট দ্য ইনভেস্টরস’ অনুষ্ঠানে এসব ডেস্কের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে শতাধিক দেশি-বিদেশি বিনিয়োগকারী অংশ নেন।

বেপজার অধীন আটটি রফতানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) ও দুটি অর্থনৈতিক অঞ্চলে বিশ্বের ৩৮টি দেশের বিনিয়োগকারীরা বিনিয়োগ করেছেন। এসব দেশের মধ্যে চীন, দক্ষিণ কোরিয়া ও জাপান শীর্ষ তিন বিনিয়োগকারী দেশ। নতুন ডেস্কগুলোর মাধ্যমে দেশ তিনটির বিদ্যমান ও সম্ভাব্য বিনিয়োগকারীদের বিনিয়োগ সংক্রান্ত তথ্য, পরামর্শ ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। এর ফলে বিনিয়োগ প্রক্রিয়া সহজ করার পাশাপাশি বিদ্যমান ব্যবসা সম্প্রসারণ ও নতুন বিনিয়োগ আকর্ষণ সহজ হবে বলে আশা করছে বেপজা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন বলেন, ‘বিনিয়োগকারীদের কথা সরাসরি শোনা, তাদের সমস্যা ও প্রত্যাশা বোঝা এবং বিনিয়োগ পরিবেশকে আরও প্রতিযোগিতামূলক ও ব্যবসাবান্ধব করার ক্ষেত্রে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ 

বৈশ্বিক বাণিজ্যিক অস্থিরতা ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যেও বেপজা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘২০২৫-২৬ অর্থবছরে বেপজা ৩৬টি প্রতিষ্ঠানের সঙ্গে বিনিয়োগ চুক্তি করেছে। একই সময়ে বেপজার অধীন জোনগুলো থেকে ৮ দশমিক ৪১ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রফতানি হয়েছে, যা আগের অর্থবছরের তুলনায় ২ দশমিক ২২ শতাংশ বেশি।’ বাসস। 

/এসটি/ 
সম্পর্কিত
ন্যাশনাল ব্যাংকের সুখবর, গ্রাহকরা চাহিদামতো টাকা তুলতে পারবেন যেদিন থেকে
জিডিপিতে হঠাৎ গতি, আসলেই কি ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি?
রেমিট্যান্স ও রফতানি, দুই খাতেই চাপ বাড়ছে
সর্বশেষ খবর
সেনাবাহিনী ও সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান আইএসপিআরের
সেনাবাহিনী ও সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান আইএসপিআরের
বার্লিন সামিট: ২৫০ মিলিয়ন ইউরো সহায়তায় বাংলাদেশে আসছে ‘নারী স্বাস্থ্য কর্মসূচি’
বার্লিন সামিট: ২৫০ মিলিয়ন ইউরো সহায়তায় বাংলাদেশে আসছে ‘নারী স্বাস্থ্য কর্মসূচি’
‘এই দেশে বেকারদের ঠকানো সবচেয়ে সহজ’
‘এই দেশে বেকারদের ঠকানো সবচেয়ে সহজ’
মোহাম্মদপুরে খাল পুনরুদ্ধারে ৪৫ দিনের পরিচ্ছন্নতা অভিযান
মোহাম্মদপুরে খাল পুনরুদ্ধারে ৪৫ দিনের পরিচ্ছন্নতা অভিযান
সর্বাধিক পঠিত
‘বাসায় যুদ্ধ করে’ জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করেছেন: চিফ হুইপ
‘বাসায় যুদ্ধ করে’ জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করেছেন: চিফ হুইপ
নোবেলজয়ী অ্যান কারসনের পাঁচটি কবিতা
নোবেলজয়ী অ্যান কারসনের পাঁচটি কবিতা
১০ হাজার কোটি টাকার ‘৩০০ ফিটের’ এ কী হাল
১০ হাজার কোটি টাকার ‘৩০০ ফিটের’ এ কী হাল
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
শাবানা আজমি থেকে নাসিরউদ্দিন শাহ, ককরোচ জনতা পার্টির আন্দোলনে আর কারা
শাবানা আজমি থেকে নাসিরউদ্দিন শাহ, ককরোচ জনতা পার্টির আন্দোলনে আর কারা