ঢাকায় দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ নভেম্বর ২০১৬, ১৮:২১আপডেট : ১০ নভেম্বর ২০১৬, ১৮:২১

দেশে প্রথমবারের মতো ‘ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট সামিট বাংলাদেশ’ নামে দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর ‘দ্য ওয়েস্টিন’ হোটেলে এই সম্মেলনের আয়োজন করা হয়। বিল্ড বাংলাদেশের উদ্যোগে সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘ড্রাইভিং দ্য সাসটেইনেবল এজেন্ডা’ বা ‘টেকসই এজেন্ডা এগিয়ে নেওয়া’। সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ)।

সম্মেলনে আগত অতিথিরা সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এতে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। সম্মানীয় অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইএস) চেয়ারম্যান ড. খায়রুল হোসেন। এছাড়া বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম। সম্মেলনে সূচনা বক্তব্য দেন বিল্ড বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি স্থপতি ফরহাদুর রেজা।

সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, ‘টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অজর্নের জন্য দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উন্নয়নের ধারায় নিয়ে আসতে হবে এবং এটি শুধুমাত্র সামাজিক বিনিয়োগ, অর্থনৈতিক সমৃদ্ধি ও পরিবেশবান্ধব কার্যক্রমের মাধ্যমে সম্ভব। আর এগুলোই ইমপ্যাক্ট ইনভেস্টমেন্টের প্রধান লক্ষ্য।’

সম্মেলনে বেশ কয়েকটি অধিবেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করা হয়। এছাড়া চারটি প্যানেল অধিবেশনে স্থানীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞরা আলোচনা করেন। বিশ্বব্যাপী ইমপ্যাক্ট ইনভেস্টিং মার্কেটের গুরুত্ব অনুধাবন, বাংলাদেশে ইমপ্যাক্ট ইনভেস্টিং মার্কেটের ভবিষ্যত এবং বিকাশের সম্ভ্রাবনা ও সম্পৃক্ততা বাড়ানোর বিষয়ে বিশদ আলোচনার উদ্দেশে এই সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে অর্থমন্ত্রী প্রসঙ্গত, বিশ্বে ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট একটি নতুন ধারণা। ২০০৭ সালে সর্বপ্রথম ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট নামের এই ধারণাটি চালু করে রকফেলার ফাউন্ডেশন। গ্লোবাল ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট নেটওয়ার্কের (জিআইআইএন) সংজ্ঞা অনুযায়ী, ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট হচ্ছে কোনও কোম্পানি, সংগঠন এবং ফান্ড বা তহবিলের পক্ষ থেকে শুরু করা সেই সব বিনিয়োগ, যেগুলোর মাধ্যমে আর্থিকভাবে মুনাফা অর্জনের চেয়ে সমাজ ও পরিবেশের ওপর ইতিবাচক প্রভাব পড়ার বিষয়টিকে বেশি বিবেচনায় রাখা হয়।

দিনব্যাপী এই সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট অস্ট্রেলিয়ার প্রতিষ্ঠাতা চেয়ারপারসন রোজমেরি অ্যাডিস, যুক্তরাজ্যের সুপারভাইজরি বোর্ড অব ট্রিওডস ব্যাংক এনভির ভাইস চেয়ারম্যান ডেভিড ক্যারিংটন, ভারতে ইউনিটাস ক্যাপিটালের সহপ্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক অভিজিৎ রায়, ন্যাশনাল অস্ট্রেলিয়া ব্যাংকের কমিউনিটি ফিন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের সাবেক প্রধান কোরিন প্রোস্কি, ইমপ্যাক্ট ১০০ সিডনির সাবেক নির্বাহী ব্যবস্থাপক লুক ব্র্যানাগ্যান।

সম্মেলনে চারটি মৌলিক শিল্পের ওপর চারটি বিশেষায়িত প্যানেল আলোচনার অধিবেশন ছিল। শিল্পগুলো হচ্ছে- ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট: ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশন; কৃষি ও খাদ্য নিরাপত্তা; তৈরি পোশাক (আরএমজি) এবং স্বাস্থ্য ও কল্যাণ। বাংলাদেশের এসব খাতে ইমপ্যাক্ট ইনভেস্টমেন্টের প্রভাব ও সম্ভাবনা নিয়ে বিশদ আলোচনা করা হয়।

অধিবেশনগুলো সঞ্চালনা করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সিনিয়র ইকোনমিক অ্যাডভাইজার ফয়সাল আহমেদ, এসিআই এগ্রিবিজনেসের নির্বাহী পরিচালক ড. এফ এইচ আনসারী, বিজিএমইএ’র ঊর্ধ্বতন সহ-সভাপতি ফারুক হাসান এবং এমারজেন্সি স্পেশালিস্ট ও শিক্ষাবিদ ড. রেজা আলী।

/জিএম/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী