ভ্যাট আছে, ভ্যাট থাকবে এবং ভ্যাট দিতেই হবে: অর্থমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ নভেম্বর ২০১৬, ১৫:৫৯ আপডেট : ১০ নভেম্বর ২০১৬, ১৬:০৭

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ‘ক্ষুদ্র ব্যবসায়ীদের ভ্যাট দিতেই হবে। তারা দোকান বন্ধ রেখে যে আন্দোলন করছে, তার কোনও যৌক্তিকতা নেই। তাদের দাবি হচ্ছে, ভ্যাট দেব না। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভ্যাট আছে ও ভ্যাট থাকবে।’ এমনটাই জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বৃহস্পতিবার বিকালে ঢাকা চেম্বার সম্পাদিত ‘ট্যাক্স গাইড ২০১৬-১৭’ বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অর্থমন্ত্রী এ কথা বলেন। অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে এ অনুষ্ঠানে ঢাকা চেম্বারের সভাপতি হোসেন খালেদের নেতৃত্বে  চেম্বারের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অর্থমন্ত্রী বলেন,  ‘১৫ শতাংশ হারে ভ্যাট। এর পরিমাণ আর বাড়বে না। তবে অধিক সংখ্যক হারে ভ্যাট আদায় হলে সেক্ষেত্রে ভ্যাটের পরিমাণ কমতে পারে।’

তিনি আক্ষেপ করে বলেন, ‘৭৭ হাজার নিবন্ধনকৃত ক্ষুদ্র ব্যবসায়ীর মধ্যে মাত্র ১১ হাজার ব্যবসায়ী ভ্যাট দেন। বাকি ৬৭ হাজার ব্যবসায়ী ভ্যাট দিচ্ছেন না। এভাবে হলে কেমন করে চলবে?’

আরও পড়ুন:

দুর্নীতি মামলায় খালেদার আত্মপক্ষ সমর্থন ২৪ নভেম্বর

বিনা পরোয়ানায় গ্রেফতার ও রিমান্ড নিয়ে আপিলের রায় প্রকাশ

/এসআই/বিটি

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
সারা দেশের কোমর ভাঙা, তাই দেশ মেরামত করতে হবে: জামায়াত আমির
সারা দেশের কোমর ভাঙা, তাই দেশ মেরামত করতে হবে: জামায়াত আমির
রাজশাহী বোর্ডের ৩৯ কলেজের কোনও শিক্ষার্থী পাস করতে পারেনি
রাজশাহী বোর্ডের ৩৯ কলেজের কোনও শিক্ষার্থী পাস করতে পারেনি
গরুর পূজা নিয়ে কটূক্তি করে তোপের মুখে ইহুদি ধর্মপ্রচারক
গরুর পূজা নিয়ে কটূক্তি করে তোপের মুখে ইহুদি ধর্মপ্রচারক
মিরপুরে হেরে গেলো বাংলাদেশ
মিরপুরে হেরে গেলো বাংলাদেশ
সর্বাধিক পঠিত
প্রাপ্তবয়স্কদের নিয়ে ভিন্ন বার্তা প্রভার
প্রাপ্তবয়স্কদের নিয়ে ভিন্ন বার্তা প্রভার
প্রথম দিনে বাজারে ঢুকেছে হাজার টন ইলিশ, দাম কত?
প্রথম দিনে বাজারে ঢুকেছে হাজার টন ইলিশ, দাম কত?
লাগেজ কাটা-চুরি বন্ধে নতুন ব্যবস্থা: কতটা বদলালো শাহজালাল বিমানবন্দর
লাগেজ কাটা-চুরি বন্ধে নতুন ব্যবস্থা: কতটা বদলালো শাহজালাল বিমানবন্দর
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ
পাসের হারে শীর্ষে কোন বোর্ড, তালানিতে কোনটি
পাসের হারে শীর্ষে কোন বোর্ড, তালানিতে কোনটি