‘ড. ইউনূস গ্রামীণের নামে যেসব কর সুবিধা নিয়েছেন তা অবৈধ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০১৭, ১১:৫৫আপডেট : ২৬ জানুয়ারি ২০১৭, ১১:৫৫

আবুল মাল আবদুল মুহিত
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘গ্রামীণের যতো প্রতিষ্ঠান আছে সব প্রতিষ্ঠানের অনুকূলে ড. মুহাম্মদ ইউনূস যে কর সুবিধা নিয়েছেন তা অবৈধ। বিষয়গুলো তদন্তাধীন।’

বৃহস্পতিবার বেলা ১১টায় অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর নেতাদের সঙ্গে এক সভায় তিনি এ কথা বলেন।

এসময় বেসিসের নেতারা অর্থমন্ত্রীর সঙ্গে আইটি খাতে রফতানির সম্ভাব্যতা বিষয়ে মতবিনিময় করেন। তারা অর্থমন্ত্রীর কাছে সফটওয়্যার রফতানির জন্য ক্যাশ ইনসেনটিভের (নগদ সহায়তা) সুবিধা চেয়েছেন।

তারা জানান এই খাতে নগদ সহায়তা পেলে রফতানি বাণিজ্যে আরও সফলতা আসবে।

সভায় উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাহবুব আহমেদ, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব নজিবুর রহমান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বেসিসের পক্ষে সভায় উপস্থিত ছিলেন বর্তমান সভাপতি মোস্তফা জব্বার, সাবেক সভাপতি শামীম আহসান প্রমুখ।

/এসআই/এআর/এফএস/

আরও পড়ুন- 

সার্চ কমিটি নিয়ে কোনও বিতর্ক হতে পারে না: আ.লীগ

সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের