পরিবেশ সুরক্ষায় বরাদ্দ বেড়েছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুন ২০১৭, ২৩:৩৯আপডেট : ০১ জুন ২০১৭, ২৩:৩৯

জাতীয় সংসদে ২০১৭-২০১৮ অর্থবছরের বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৭-২০১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের জন্য বিগত অর্থ বছরের চেয়ে চেয়ে বরাদ্দ বেড়েছে। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের জন্য এক হাজার ১২০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। যা গত অর্থবছরের চেয়ে ৮৭ কোটি টাকা বেশি।
বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতায় এ তথ্য দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এটি আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের দ্বিতীয় মেয়াদের চতুর্থ বাজেট।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানান, ২০১৭-১৮ অর্থবছরে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের বরাদ্দের ৫৮৫ কোটি উন্নয়ন এবং ৫৩৫ কোটি টাকা অনুন্নয়ন খাতে ব্যয় হবে। সরকারের নিজস্ব অর্থায়নে গঠিত জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের আওতায় ২০১৬-২০১৭ অর্থবছরে ৪৪টি নতুন এবং দু’টি সংশোধিত প্রকল্প গ্রহণ করা হয়েছে। দীর্ঘ মেয়াদে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সমন্বিতভাবে অভিযোজন কৌশল ও করণীয় নির্ধারণকল্পে ন্যাশনাল এডাপটেশন প্ল্যান (এনএপি) প্রণয়নে রোডম্যাপ প্রস্তুত করা হয়েছে। ন্যাশনাল বায়োডাইভারসিটি স্ট্রাটেজি অ্যান্ড অ্যাকশন প্ল্যান অব বাংলাদেশ ২০১৬-২০২১ প্রণয়ন করা হয়েছে।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, ‘সমগ্র উপকূলজুড়ে সবুজ বেষ্টনী স্থাপনের পরিকল্পনার অংশ হিসেবে ইতোমধ্যে সবুজ বেষ্টনী স্থাপনযোগ্য উপকূলীয় এলাকা চিহ্নিত করা হয়েছে। বঙ্গোপসাগরে এক হাজার ৭৩৮ বর্গ কিলোমিটার এলাকাজুড়ে দেশের একমাত্র ‘মেরিন প্রটেকটেড এরিয়া’ ঘোষণা করা হয়েছে।উপকূলীয় এলাকায় ষাট ও সত্তরের দশকে নির্মিত বেড়ি বাঁধের সংস্কার কাজও শুরু হয়েছে।’

/সিএ/এসএমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তেজগাঁও কলেজের মসজিদ থেকে আটকদের বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
তেজগাঁও কলেজের মসজিদ থেকে আটকদের বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
সর্দি-কাশি ভেবে বসে থাকবেন না, যে লক্ষণ নিউমোনিয়ার ইঙ্গিত
সর্দি-কাশি ভেবে বসে থাকবেন না, যে লক্ষণ নিউমোনিয়ার ইঙ্গিত
মাদ্রাসা অধ্যক্ষকে গুম-হত্যা: ৫ পুলিশের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলো ট্রাইব্যুনাল
মাদ্রাসা অধ্যক্ষকে গুম-হত্যা: ৫ পুলিশের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলো ট্রাইব্যুনাল
যুক্তরাষ্ট্রের ভিসায় অনলাইন পরিচয় যাচাই বাড়ছে, বাংলাদেশিদের যা জানা জরুরি
যুক্তরাষ্ট্রের ভিসায় অনলাইন পরিচয় যাচাই বাড়ছে, বাংলাদেশিদের যা জানা জরুরি
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিম হত্যার রহস্য উদঘাটন করেছে বলে দাবি পুলিশের
অপ্রতিম হত্যার রহস্য উদঘাটন করেছে বলে দাবি পুলিশের