রফতানির অর্থ দেশে না এলেও মিলবে ভর্তুকি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ আগস্ট ২০১৭, ১৮:২৫আপডেট : ১৬ আগস্ট ২০১৭, ১৮:৩০

রফতানির অর্থ দেশে না এলেও মিলবে ভর্তুকি রফতানির অর্থ দুই বছর পর্যন্ত দেশে না এলেও ভর্তুকি বা নগদ সহায়তা পাওয়া যাবে। অবশ্য এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক বা ডিসকাউন্ট কমিটির অনুমোদন লাগবে রফতানিকারকদের। বুধবার (১৬ আগস্ট) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
ইতোমধ্যে দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে প্রজ্ঞাপনটি পাঠিয়ে দেওয়া হয়েছে। এর তথ্য অনুযায়ী, ভর্তুকি বা নগদ সহায়তার জন্য দুই বছর আগের আবেদনপত্র এখন গ্রহণযোগ্য হবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘কোনও যৌক্তিক কারণে দুই বছর আগের রফতানির আয়ের সম্পূর্ণ বা আংশিক অপ্রত্যাবাসন (রফতানির অর্থ দেশে না আসা) থাকলে দাখিলকৃত উক্ত আবেদনপত্র গ্রহণযোগ্য হবে। তবে দাখিলকৃত আবেদনপত্র প্রক্রিয়াকরণের পূর্বে সংশ্লিষ্ট অপ্রত্যাবাসিত রফতানি মূল্য প্রত্যাবাসন হওয়া বা নিয়মিতকরণের বিষয়ে বাংলাদেশ ব্যাংক বা ডিসকাউন্ট কমিটির অনুমোদন থাকতে হবে।’
/জিএম/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম