এক ব্যাংকের অ্যাকাউন্ট থেকে সব ব্যাংকে লেনদেনের সুযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ নভেম্বর ২০১৭, ১৬:৫৬আপডেট : ০২ নভেম্বর ২০১৭, ১৭:০৯

আন্তঃব্যাংক ইন্টারনেট ব্যাংকিং ফান্ড ট্রান্সফার উদ্বোধন এখন থেকে এক ব্যাংকের গ্রাহক চাইলেই কয়েক সেকেন্ডের মধ্যে অন্য ব্যাংকের গ্রাহকের কাছে অর্থ পাঠাতে পারবেন। ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে গ্রাহক ইচ্ছে করলে এই সুযোগ নিতে পারবেন।

বৃহস্পতিবার (২ নভেম্বর) ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ-এনপিএসবির মাধ্যমে আন্তঃব্যাংক ইন্টারনেট ব্যাংকিং ফান্ড ট্রান্সফারের উদ্বোধন করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে ডেপুটি গভর্নর এস.এম. মনিরুজ্জামান আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময় কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে দেশে পেমেন্ট কার্ড ব্যবসা করছে, এমন ৫৩টি ব্যাংকের মধ্যে এনবিএসবির সদস্য ৫১টি ব্যাংক। এর মধ্যে ছয়টি ব্যাংক  ইন্টারনেট ব্যাংকিং ফান্ড ট্রান্সফারের কাজ শুরু করেছে।

অনুষ্ঠানে জানানো হয়, ইন্টারনেট ব্যাংকিং ফান্ড ট্রান্সফার সুবিধা চালুর ফলে গ্রাহকের অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট থেকে ডেবিট/ক্রেডিট কার্ডে এবং ডেবিট/ক্রেডিট কার্ড হতে অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর করা যাবে। তাছাড়া, এর মাধ্যমে ক্রেডিট কার্ডের বিল প্রদান, ডিপিএসের মাসিক কিস্তি জমা, ঋণের মাসিক কিস্তি জমা, ইন্সুরেন্স প্রিমিয়াম প্রদান, বিজনেস টু বিজনেস অর্থ প্রদান ইত্যাদি সেবা গ্রহণ আরও সহজ, সাশ্রয়ী ও দ্রুততর হবে।

এছাড়াও ই-কমার্স বা ঘরে বসে অনলাইনে পণ্য ও সেবা ক্রয়-বিক্রয়ের সুযোগ অনেকগুন বাড়বে।  যা ই-কমার্সভিত্তিক নতুন নতুন উদ্যোক্তা তৈরির মাধ্যমে এ খাতের ব্যাপক প্রসারে সহায়ক হবে।  বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস.এম.মনিরুজ্জামান বলেন,‘একজন গ্রাহক প্রতিদিন সর্বোচ্চ পাঁচ বার এবং সব মিলিয়ে দিনে দুই লাখ টাকা লেনদেন করতে পারবেন।’ এসব লেনদেনে সাইবার ঝুঁকি এড়াতে ব্যাংকগুলোকে আরও মনোযোগী হওয়ার পরামর্শ দেন।

অনুষ্ঠানে ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহীদের পক্ষ থেকে জানানো হয়, দেশে ব্যাংক গ্রাহকের সংখ্যা বাড়লেও সে অনুপাতে বাড়ছে না এটিএম বুথ।  বর্তমানে আন্তঃব্যাংক লেনদেন ফি-ও অনেক বেশি। এটিকে সহনীয় পর্যায়ে আনার ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের কাছেও দাবি রাখেন তারা।

আরও পড়ুন: 

বাম্পার ফলনেও হাসি নেই বরিশালের আমড়া চাষিদের মুখে

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম