শ্রমিক কল্যাণ তহবিলে দুই কোম্পানির এক কোটি ৭৬ লাখ টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ডিসেম্বর ২০১৭, ১৪:০৫আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৭, ১৪:০৫

মারিকো-বাটা সু সরকারের শ্রমিক কল্যাণ তহবিলে মুনাফা থেকে এক কোটি ৭৬ লাখ ২৯ হাজার ২৫৮ টাকা জমা দিয়েছে দুই কোম্পানি। ২০১৬-১৭ অর্থবছরের মুনাফা থেকে কোম্পানি দুটি এ টাকা জমা দিয়েছে। কোম্পানি দুটি হলো- বাটা সু কোম্পানি লিমিটেড এবং মারিকো বাংলাদেশ লিমিটেড।

রবিবার সকালে সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক চুন্নুর হাতে কোম্পানির পক্ষ থেকে সমপরিমান অর্থের চেক হস্তান্তর করা হয়। বাটার পক্ষে কোম্পানির এমডি চিটপাং কানাহাসিরি ৭৪ লাখ ৮৭ হাজার ৩২৭ টাকা এবং মারিকোর পক্ষে অর্থ অফিসার ইলিয়াস আহমেদ এক কোটি এক লাখ ৪১ হাজার ৯৩১ টাকার চেক হস্তান্তর করেন।

পরে শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু সাংবাদিকদের বলেন, ‘এটা একটা ইউনিক আইন। এ আইনে একটি কোম্পানির কর্মচারী সারাবছর যে টাকা বেতন পান অনেক কোম্পানির কর্মচারীরা লভ্যাংশের টাকা বাবদ তার চেয়ে বেশি পান। আইন অনুসারে একটি কোম্পানির বছরে মোট মুনাফার পাঁচ শতাংশের এক দশমাংশ এ তহবিলে জমা দেয়। এটা তারই অংশ।

আরও পড়ুন:
স্বস্তি ফিরছে নিত্যপণ্যের বাজারে

/এসআই/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি