বাংলাদেশে ৭ ডিসেম্বর আসছে আইফোন এক্স

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০১৭, ০৪:০১আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৭, ০৪:০২

আইফোন এক্স বাংলাদেশের বাজারে আগামী ৭ ডিসেম্বর থেকে পাওয়া যাবে অ্যাপলের আইফোন এক্স। বাংলাদেশে অ্যাপলের একমাত্র অনুমোদিত ডিলার কম্পিউস্টার প্রাইভেট লিমিটেডের (সিপিএল) মাধ্যমে ক্রেতারা এটি কিনতে পারবেন। এ সুযোগ থাকবে ঢাকাসহ সারাদেশে। সিপিএল থেকে জানানো হয়েছে এই তথ্য।

আইফোনের এক দশক পূর্তি উপলক্ষে বাজারে ছাড়া হয়েছে এর সবশেষ সংস্করণটি। এই মোবাইল সেট তৈরির ক্ষেত্রে স্টেইনলেস স্টিল ও গ্লাসের সমন্বয় করা হয়েছে। সিলভার ও গ্রে রঙে বাজারে আসছে আইফোন এক্স। এতে রয়েছে ৫ দশমিক ৮ ইঞ্চি মাপের সুপার রেটিনা ডিসপ্লে।

ফোনটিতে সিরি সফটওয়্যারের বিশেষ ব্যবহার সুবিধা ও ফেস আইডি ফিচার থাকছে। যুক্ত হয়েছে ট্রু ডেপথ ক্যামেরা সিস্টেম, এ১১ বায়োনিক চিপসেট ও নিউরাল ইঞ্জিন। থাকছে ডুয়েল ওআইএসযুক্ত ১২ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা।

বাংলাদেশে ১ ডিসেম্বর থেকে আইফোন এক্স-এর প্রিঅর্ডার শুরু হয়েছে বলে জানান সিপিএল-এর চেয়ারম্যান রাকিবুল কবির। তবে বাজারে ইতোমধ্যে আইফোন এক্স-এর মতো দেখতে নকল মোবাইল সেট পাওয়া যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। এ কারণে অনুমোদিত ডিলারের কাছ থেকে আইফোন কেনার পরামর্শ দিয়েছে সিপিএল।

/জিএম/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের