ইউরোপা লিগ

রোমাকে হারিয়ে ফাইনালে এক পা লেভারকুসেনের

স্পোর্টস ডেস্ক
০৩ মে ২০২৪, ১০:১৫আপডেট : ০৩ মে ২০২৪, ১০:৪৯

বেয়ার লেভারকুসেনের অপ্রতিরোধ্য যাত্রা এবার ইউরোপা লিগেও ছাপ ফেললো। সেমিফাইনালের প্রথম লেগে রোমাকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে এক পা দিয়ে রেখেছে তারা। তাতে অবিশ্বাস্য উত্থানে জার্মান ক্লাবটি অপরাজেয় থাকলো ৪৭ ম্যাচ! 

দুই অর্ধে ফ্লোরিয়ান ভির্টজ ও রবের্ত আনড্রিখের করা দুই গোলই ছিল জাভি আলোনসোর জয়ের জন্য যথেষ্ট। ২৭ মিনিটে ভির্টজের করা গোলটি আসে ভুলপাসের সুবাদে। ৭৩ মিনিটে আসে দ্বিতীয় গোল। 

দ্বিতীয় লেগেও কর্তৃত্ব ধরে রাখতে পারলে শিরোপা লড়াইয়ে তারা আতালান্তা না হয় মার্শেইর মুখোমুখি হবে। সাম্প্রতিক যে নৈপুণ্য জার্মান ক্লাবটি প্রদর্শন করছে তাতে ১৯৮৮ সালের পুরোনো উয়েফা কাপের পর লেভারকুসেনই জয়ের জন্য ফেভারিট। 

গত কয়েক সপ্তাহ অপরাজিত থাকার রেকর্ড অক্ষুণ্ন রাখতে শেষ মুহূর্তে গোলের জন্য তাদের বসে থাকতে হয়েছে। এই ম্যাচে অবশ্য তেমন কিছুর মুখোমুখি হতে হয়নি তাদের। বরং রোমার ওপর ছিল তাদের আধিপত্য। 

ম্যাচে তৃতীয় গোলের সুযোগ মিস করে শেষ পর্যন্ত আক্ষেপও করলেন লেভারকুসেনের কোচ আলোনসো, ‘তৃতীয় গোলটির জন্য আমাদের অনেকগুলো সুযোগ ছিল। তবে ওদেরও সুযোগ ছিল ব্যবধান কমানোর। আমরা ভীষণ লড়াই করেছি, ভালো খেলেছি। সবচেয়ে বড় কথা শৃঙ্খলাবদ্ধ ছিলাম। আমাদের জন্য এটা অনেক বড় কিছু। কিন্তু এখনও অনেক কিছু করা বাকি।’

আতালান্তা-মার্শেইর অপর সেমিফাইনালের প্রথম লেগটি অবশ্য ১-১ ড্র হয়েছে। ১১ মিনিটে আতালান্তাকে এগিয়ে দিয়েছিলেন স্কামাকা। ২০ মিনিটে মার্শেইকে সমতায় ফেরান এমবেম্বা। 

/এফআইআর/  
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
অনুশীলনে হাতাহাতি: শাস্তি পাচ্ছেন চুয়ামেনি ও ভালভার্দে
৩৫তম বুন্দেসলিগা নিশ্চিত করে আরও কিছু জয়ের অপেক্ষায় বায়ার্ন
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের