কক্সবাজার-টেকনাফে সীমান্ত ব্যাংকের আরও দুটি শাখা চালু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ডিসেম্বর ২০১৭, ০২:৪০আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৭, ০২:৪২

সীমান্ত ব্যাংকের নতুন শাখা উদ্বোধনে সংশ্লিষ্টরা (ছবি: সংগৃহীত) কক্সবাজার ও টেকনাফে সীমান্ত ব্যাংকের পৃথক দুটি শাখার উদ্বোধন হয়েছে। এ নিয়ে সারাদেশে সীমান্ত ব্যাংকের সংখ্যা দাঁড়ালো ৯। রবিবার (২৪ ডিসেম্বর) কক্সবাজারে সীমান্ত ব্যাংক লিমিটেডের অষ্টম শাখা ও টেকনাফে চালু হয় নবম শাখা। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন এগুলো উদ্বোধন করেন। তিনিই সীমান্ত ব্যাংকের চেয়ারম্যান।

এ সময় বিজিবি মহাপরিচালকের সঙ্গে ছিলেন সীমান্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোখলেসুর রহমান। অন্যান্যের মধ্যে বিজিবি ও সীমান্ত ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও ছিলেন কক্সবাজার, টেকনাফ ও পার্শ্ববর্তী এলাকার বিশিষ্ট ব্যবসায়ীরা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। বিজিবি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

২০১৬ সালের ১ সেপ্টেম্বর সীমান্ত ব্যাংকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ওই বছরের ৯ অক্টোবর রাজধানীর পিলখানায় প্রধান শাখা চালু করে এই প্রতিষ্ঠানের ব্যাংকিং কার্যক্রম শুরু হয়।

সীমান্ত ব্যাংকের অন্য শাখাগুলো রয়েছে ঢাকার মতিঝিল, ময়মনসিংহ, চট্টগ্রামের আগ্রাবাদ ও সাতকানিয়া, যশোরের বেনাপোল, কুমিল্লার বিবির বাজারে। শিগগিরই সিলেট, ভালুকার সিডস্টোর বাজার ও লালমনিরহাটে ব্যাংকটির আরও তিনটি শাখা গড়ার কার্যক্রম এগিয়ে চলছে।

সাধারণ মানুষের অর্থনৈতিক কল্যাণে প্রত্যন্ত অঞ্চলে নিজেদের কাজের পরিধি ক্রমান্বয়ে সম্প্রসারণ করবেন বলে জানান মেজর জেনারেল আবুল হোসেন। এছাড়া ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন, আধুনিক সেবা দিতে শুরু থেকেই অনলাইন ও ইন্টারনেট ব্যাংকিং চালু রেখেছে সীমান্ত ব্যাংক।

সীমান্ত ব্যাংকের রিটেইল ব্যাংকিংয়ে রয়েছে ব্যক্তিগত ঋণ, বাড়ি ও গাড়ি কেনার জন্য ঋণসহ বিভিন্ন সুবিধা। এছাড়া চালু আছে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ঋণ বিতরণ এবং ‘আস্থা’ নামে জামানতবিহীন ২৫ লাখ টাকা ঋণ সুবিধা।

বড় শিল্পে ঋণ প্রদান করে দেশের অর্থনীতির চাকা বেগবান রাখতে সীমান্ত ব্যাংকের প্রয়াস অব্যাহত রয়েছে বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে। সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, ব্যাংকটি সবক্ষেত্রে যথাসম্ভব প্রতিযোগিতামূলক সুদে ঋণ দিয়ে আসছে।

/এআরআর/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের