২০১৭ সালে জীবনযাত্রার ব্যয় বেড়েছে ৮.৪৪ শতাংশ: ক্যাব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জানুয়ারি ২০১৮, ১৩:৪৭আপডেট : ০২ জানুয়ারি ২০১৮, ১৩:৪৭

ক্যাব ২০১৭ সালে বাংলাদেশে মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে ৮ দশমিক ৪৪ শতাংশ। এ তথ্য দিয়েছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। ২০১৬ সালে জীবনযাত্রার ব্যয় বেড়েছিল ৬ দশমিক ৪৭ শতাংশ। মঙ্গলবার (২ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন ক্যাবের সভাপতি গোলাম রহমান।

সংবাদ সম্মেলনে জীবনযাত্রার ব্যয় ও প্রাসঙ্গিক অন্যান্য বিষয়ে একটি প্রতিবেদন তুলে ধরে ক্যাব। রাজধানীর ১৫টি খুচরা বাজার, বিভিন্ন সেবা, ১১৪টি খাদ্য পণ্য, ২২টি নিত্য ব্যবহার্য সামগ্রী, ১৪টি সেবামূলক সার্ভিসের তথ্য পর্যালোচনা করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০১৭ সালে পণ্য মূল্য ও সেবার (সার্ভিস) মূল্য বেড়েছে ৭ দশমিক ১৭ শতাংশ। ২০১৬ সালে এ বৃদ্ধি ছিল ৫ দশমিক ৮১ শতাংশ। ২০১৭ সালে খাদ্য পণ্য বিশেষ করে চালের দাম অনেক বেড়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, জীবনযাত্রার এই ব্যয়ে শিক্ষা, চিকিৎসা ও প্রকৃত যাতায়াতের বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়নি। ২০১৬ সালের তুলনায় গত বছর সব ধরনের চালের দাম বেড়েছে ২০ দশমিক ৪০ শতাংশ। এর মধ্যে মোটা চালের দাম বেড়েছে বেশি।

২০১৬ থেকে ২০১৭ সালের মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে পেঁয়াজের দাম। দেশি পেঁয়াজের দাম বেড়েছে ৪০ দশমিক ৯৯ শতাংশ ও আমদানি করা পেঁয়াজের দাম বেড়েছে ৫৭ শতাংশ ৫৪ শতাংশ। শাকসবজির দাম বেড়েছে গড়ে ২৪ দশমিক ২৮ শতাংশ। আর তরল দুধের দাম বেড়েছে ২০ দশমিক ৩৬ শতাংশ।

আরও পড়ুন:
‘৭২-এর লোগোতে ফিরলো রূপালী ব্যাংক

/জিএম/এসএনএইচ/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী