উজবেকিস্তানের সঙ্গে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মে ২০২০, ১৭:২৪আপডেট : ১২ মে ২০২০, ১৭:২৬

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি (ছবি: ফোকাস বাংলা) উজবেকিস্তানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক বাড়ানোর সুযোগ রয়েছে। উভয় দেশের মধ্যে বাণিজ্য ও সহযোগিতা বাড়াতে আগ্রহী বাংলাদেশও। তবে বাণিজ্য ক্ষেত্রে কিছু জটিলতা আছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। উভয় দেশের বিশেষজ্ঞদের নিয়ে একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ জটিলতা চিহ্নিত করে তা সমাধান করা সম্ভব। এতে করে উভয় দেশের মধ্যে বিপুল বাণিজ্যের সুযোগ সৃষ্টি হবে।
উজবেকিস্তানের ডেপুটি প্রাইম মিনিস্টার এবং ইনভেস্টমেন্ট অ্যান্ড ফরেন ট্রেড মিনিস্টার সারদোর উমর জাকোভের সঙ্গে এক ভিডিও কনফারেন্সে তিনি এসব কথা বলেন। গত ৮ মে এই ভিডিও কনফারেন্সটি অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১২ মে) বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রীর বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তুগীর গাজী এ ভিডিও কনফারেন্সে অংশ নেন। এ সময় উজবেকিস্তানের ফরেন মিনিস্ট্রির ফার্স্ট ডেপুটি মিনিস্টার ফারহদ আর্জিভ,  ইনভেস্টমেন্ট অ্যান্ড ফরেন ট্রেড মিনিস্ট্রির ফার্স্ট ডেপুটি মিনিস্টার লাজিজ কুদ্রাতোভ এবং উজবেকিস্তান টেক্সটাইল ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ইলখোম খাইদারোভ ভিডিও কনফারেন্সে অংশ নিয়ে মতামত প্রদান করেন।

এতে উভয় দেশের মধ্যে দ্বি-পাক্ষিক বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি, চলমান বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার ক্ষতি কাটিয়ে উঠতে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উভয়পক্ষের মতামতের ভিত্তিতে দু’দেশের দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধির জন্য একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

 

/এসআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি