জুনের মধ্যে বিল না দিলে গ্যাস ও বিদ্যুতের লাইন কাটা শুরু হবে

সঞ্চিতা সীতু
০৯ জুন ২০২০, ১৮:৪১আপডেট : ১০ জুন ২০২০, ০০:১৯

জুনের মধ্যে বিল না দিলে গ্যাস ও বিদ্যুতের লাইন কাটা শুরু হবে করোনাভাইরাসের সংক্রমণের কারণে গ্যাস ও বিদ্যুৎ বিলের বিলম্ব মাশুল জুন পর্যন্ত মওকুফ করা হয়েছিল। কিন্তু জুনের মধ্যে বিল না দিলে আবাসিক গ্রাহকদের লাইন কেটে দেওয়া হবে। তবে কেউ  যদি ১/২ মাসের বিল দেন সেক্ষেত্রে বিবেচনা করবে বিতরণ কোম্পানিগুলো।
এ বিষয়ে জানতে চাইলে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ভাইরাসের সংক্রমণের ঝুঁকি থেকে বাঁচতে আমরা তিন মাসের সুবিধা দিয়েছিলাম। জুন পর্যন্ত এই সময়সীমা দেওয়া হয়েছিল। এরপর যদি কেউ বিল না দেয় তাহলে লাইন কেটে দেবে বিতরণ কোম্পানিগুলো।

প্রসঙ্গত, গত ২২ মার্চ ভাইরাসের ঝুঁকি এড়াতে জুন মাস পর্যন্ত গ্যাসের বিল এবং মে মাস পর্যন্ত বিদ্যুৎ বিল দেওয়ার ক্ষেত্রে বিলম্ব মাশুল নেবে না বলে আদেশ দেয় বিদ্যুৎ ও জ্বালানি বিভাগ।

ওই সময় জ্বালানি বিভাগের উপসচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এক আদেশে বলা হয়েছে, নির্ধারিত সময়সীমার মধ্যে আবাসিক গ্যাস বিল পরিশোধের জন্য বিপুল সংখ্যক গ্রাহককে প্রায় একই সময়ে উপস্থিত হতে হয়। বিল পরিশোধের ক্ষেত্রে এমন পরিস্থিতি করোনাভাইরাসের সংক্রমণকে ত্বরান্বিত করে। এর পরিপ্রেক্ষিতে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। অবিলম্বে এই আদেশ কার্যকর হবে।

এখন জুন মাস চলছে। এরপর কী হবে জানতে চাইলে ঢাকায় গ্যাস সরবরাহকারী কোম্পানি তিতাসের ব্যবস্থাপনা পরিচালক আলী মো. মামুন বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা গ্রাহকদের সুরক্ষার কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নিয়েছিলাম। জুন মাস পর্যন্ত সুবিধা দেওয়া হয়েছে। এখন তো গ্রাহকদের উচিত বিল পরিশোধ করা। না করলে লাইনের কী হবে জানতে চাইলে তিনি বলেন, জ্বালানি বিভাগ যা সিদ্ধান্ত নেবে তা-ই করা হবে। তবে কেউ যদি ১/২ মাসের বিল দিতে শুরু করে তাহলে বিষয়টি বিবেচনা করা হবে বলে তিনি জানান।

গ্যাসের মতো বিদ্যুতে সারচার্জ ও বিলম্ব মাশুল মওকুফ করা হয়। তবে তা জুন মাস পর্যন্ত নয়, মে মাস পর্যন্ত। কিন্তু এরপর আবার  গত ৩১ মে প্রতিমন্ত্রী এক সংবাদ সম্মেলনে জানান, গ্রাহকরা জুনের ৩০ তারিখ পর্যন্ত এ সুবিধা পাবেন। এরপর কী হবে জানতে চাইলে আজ তিনি বলেন, ‘এরপর লাইন কেটে দেওয়া হবে।’

/এসএনএস/এমআর/এমওএফ/
সম্পর্কিত
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে বিশেষ কন্ট্রোল রুম চালু
পরিবেশবান্ধব প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিতের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
তেজগাঁও সাবস্টেশনে আগুন: মগবাজার-ইস্কাটনের বাসিন্দারা বিদ্যুৎ পাবেন কখন
সর্বশেষ খবর
এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে ছাত্র ফেডারেশনের মানববন্ধন
এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে ছাত্র ফেডারেশনের মানববন্ধন
বিস্তীর্ণ জঙ্গলে সেনাবাহিনীর সঙ্গে ডাল-ভাত খেলেন প্রধানমন্ত্রী
বিস্তীর্ণ জঙ্গলে সেনাবাহিনীর সঙ্গে ডাল-ভাত খেলেন প্রধানমন্ত্রী
নতুন বাসায় ওঠার চার দিন পর নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর লাশ উদ্ধার, কীভাবে মৃত্যু
নতুন বাসায় ওঠার চার দিন পর নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর লাশ উদ্ধার, কীভাবে মৃত্যু
ব্যাটারিচালিত যান নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট নির্দেশনা আসবে
ব্যাটারিচালিত যান নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট নির্দেশনা আসবে
সর্বাধিক পঠিত
চমক দেখালো যমজ তিন বোন, পরিবারে আনন্দের বন্যা
চমক দেখালো যমজ তিন বোন, পরিবারে আনন্দের বন্যা
বিদেশে লোক পাঠানো বিএসবি গ্লোবালের মালিকের সব সম্পদ ক্রোকের নির্দেশ
বিদেশে লোক পাঠানো বিএসবি গ্লোবালের মালিকের সব সম্পদ ক্রোকের নির্দেশ
২৫ বছর পর ফেসবুকে খালার খোঁজ পেলাম, তাও মৃত্যুর পর, কষ্টের শেষ ছিল না তার
২৫ বছর পর ফেসবুকে খালার খোঁজ পেলাম, তাও মৃত্যুর পর, কষ্টের শেষ ছিল না তার
পরীক্ষা না দিয়ে ছাত্রলীগ নেত্রী পাস: তদন্ত কমিটি পেলো ভিন্ন তথ্য
পরীক্ষা না দিয়ে ছাত্রলীগ নেত্রী পাস: তদন্ত কমিটি পেলো ভিন্ন তথ্য
ইসরায়েলের ‘পরম বন্ধু’কে হারিয়ে শোকাহত নেতানিয়াহু
ইসরায়েলের ‘পরম বন্ধু’কে হারিয়ে শোকাহত নেতানিয়াহু