লেট ফি ছাড়াই জুন মাসের বিদ্যুৎ বিল পরিশোধে আদেশ

সঞ্চিতা সীতু
১৬ জুলাই ২০২০, ২০:০৮আপডেট : ১৭ জুলাই ২০২০, ১৫:২২

আদেশের চিঠি
এবার জুন মাসের বিলও লেট ফি বা বিলম্ব মাশুল ছাড়া আগামী ৩১ জুলাই পর্যন্ত পরিশোধ করতে পারবেন বিদ্যুৎ গ্রাহকরা। মাশুল ছাড়া বিদ্যুৎ বিলে দিতে বিইআরসি আদেশ জারি করেছে।

আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) কমিশনের চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান আব্দুল জলিল বাংলা ট্রিবিউনকে এটি নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রাহকদের সুবিধার কথা বিবেচনা করে বিলম্ব মাশুল মওকুফ করা হলো। বিকেলেই সিদ্ধান্ত হয়েছে। আমরা আদেশ জারি করেছি। দ্রুত প্রেস রিলিজ দেওয়া হবে।

তিনি বলেন, আমরা মার্চ ও এপ্রিল মাসের বিলম্ব মাশুল মওকুফ করেছিলাম। এরপর মন্ত্রণালয়ের পক্ষ থেকে গ্রাহকদের ভোগান্তি কমাতে তা বাড়িয়ে ৩০ জুন করা হয়। অর্থাৎ মে মাসের বিল জরিমানা ছাড়া দেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। এবার জুন মাসের বিলের ক্ষেত্রেও এই ছাড় দেওয়া হবে। সে হিসেবে গ্রাহক ৩১ জুলাই পর্যন্ত জরিমানা ছাড়া বিল দিতে পারবেন।

এর আগে গত ৮ জুলাই এই বিলম্ব মাশুল মওকুফের জন্য কমিশনের কাছে চিঠি দেয় বিদ্যুৎ বিভাগ।

চিঠিতে বলা হয়, অতিরিক্ত বিলের ভোগান্তির কারণে অনেকেই জুনের মধ্যে তাদের সব বিল পরিশোধ করতে পারেননি। ফলে গ্রাহকদের জন্য ৩১ জুলাই পর্যন্ত বিলম্ব মাশুল মওকুফের জন্য বিইআরসিকে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

সে সময় কমিশন জানায়, লাইসেন্সকারী বিতরণ কোম্পানিগুলো আবেদন করলেই তারা মওকুফ করার আদেশ দেবেন। এরপর বিতরণ কোম্পানিগুলোও আবেদন করে একে একে। তাদের আবেদনের ওপর ভিত্তি করে আজ আদেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বিদ্যুৎ বিভাগের একজন ঊধ্বর্তন কর্মকর্তা জানান, আমরাও অনেক অভিযোগ পাচ্ছি। বিতরণ কোম্পানিগুলোকে দ্রুত অতিরিক্ত বিল যাদের এসেছে তাদের বিল ঠিক করে দিতে বলা হয়েছে। এ কারণে অনেক গ্রাহক এখনও সব বিল দিতে পারেননি। তাদের কথা বিবেচনা করে এই সময় বাড়ানো। ৩১ জুলাই পর্যন্ত ছাড় পাবেন। যদিও ৩১ জুলাই শুক্রবার। সে হিসেবে ৩০ জুলাই পর্যন্ত ব্যাংকে বিল বিলম্ব মাশুল ছাড়া জমা দিতে পারবেন। এরপর কেউ চাইলে পরদিন অনলাইনে বিকাশ বা অন্য অন্য মাধ্যমেও বিল পরিশোধের সুযোগ পাবেন।

প্রসঙ্গত, গত ২২ মার্চ মন্ত্রণালয়ের উপসচিব আইরিন পারভিন স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত বিলম্ব মাশুল প্রয়োজন হবে না। গ্রাহক মে মাসে বিলম্ব মাশুল ছাড়াই বিল পরিশোধ করতে পারবেন। তবে বিতরণ কোম্পানির ভুতুড়ে বিলের অভিযোগ ওঠায় মৌখিকভাবে বিলম্ব মাশুল ছাড়াই জুনের মধ্যে বিল পরিশোধ করার আদেশ দেওয়া হয়।

/এসএনএস/এফএএন/এমওএফ/
সম্পর্কিত
গ্যাস সংকটের মধ্যেই এলপিজি’র দাম বৃদ্ধি, ভোক্তার মাথায় হাত
মিলছে না হিসাব, বিদ্যুৎ বিল যাচ্ছে কই?
মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের
সর্বশেষ খবর
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ব্যয় কমিয়ে শিক্ষার্থীদের জন্য খরচের উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ব্যয় কমিয়ে শিক্ষার্থীদের জন্য খরচের উদ্যোগ
বিশ্বমানের পর্যটন খাত গড়ে তুলতে সরকারের পরিকল্পনা নিয়ে যা বললেন মন্ত্রী
বিশ্বমানের পর্যটন খাত গড়ে তুলতে সরকারের পরিকল্পনা নিয়ে যা বললেন মন্ত্রী
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
টিভিতে আজকের খেলা (৩ আগস্ট, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৩ আগস্ট, ২০২৬)
সর্বাধিক পঠিত
বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন: বস্তাভর্তি উত্তরপত্রসহ ধরা পড়লেন শিক্ষক
বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন: বস্তাভর্তি উত্তরপত্রসহ ধরা পড়লেন শিক্ষক
কখন বুঝবেন ‘চাকরিটা এবার ছাড়ার সময় হয়েছে’
কখন বুঝবেন ‘চাকরিটা এবার ছাড়ার সময় হয়েছে’
নিজ এলাকাতেই সংশোধন করা যাবে এনআইডি
নিজ এলাকাতেই সংশোধন করা যাবে এনআইডি
অভাবের সংসার থেকে বাংলাদেশ টেস্ট দলে, মুশফিকের সংগ্রামের গল্প
অভাবের সংসার থেকে বাংলাদেশ টেস্ট দলে, মুশফিকের সংগ্রামের গল্প
যে ফলের দাম আইফোনের চেয়েও বেশি
যে ফলের দাম আইফোনের চেয়েও বেশি