সাংবাদিক মাসুদ কামালকে তারেক রহমানের টেলিফোন

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৮ জুন ২০২৫, ২১:৩৭ আপডেট : ২৮ জুন ২০২৫, ২১:৩৭

রাজনৈতিক বিশ্লেষক ও সিনিয়র সাংবাদিক মাসুদ কামালের পরিপূর্ণ সুস্থতা কামনা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২৮ জুন) সন্ধ্যায় লন্ডন থেকে টেলিফোনে তারেক রহমান অসুস্থ মাসুদ কামালের শারীরিক বিষয়ের সার্বিক খোঁজ-খবর নেন। 

সিনিয়র এই সাংবাদিকের প্রতি নিজের সহমর্মিতা প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। পাশাপাশি দেশের চলমান রাজনীতি ও আগামীর ভাবনা নিয়ে—কিছুক্ষণ টেলিফোনে কথা বলেন তারেক রহমান। 

এছাড়া মাসুদ কামালের সহধর্মিণী সাংবাদিক শাকিলা সুলতানা স্বাতীর সঙ্গেও কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। 

এসময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য জাহিদুল ইসলাম রনি ও জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি জামিল হোসেন।

প্রসঙ্গত, সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা শেষে ডাক্তারের পরামর্শে নিজ বাসায় বিশ্রামে আছেন।

/এসটিএস/এমকেএইচ/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা চলছে
শরীয়তপুরে ওসিকে হুমকি দেওয়া সেই বিএনপি নেতা বহিষ্কার
নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ রাশেদ খাঁনের 
সর্বশেষ খবর
কয়েক বছরের তুলনায় এবার ডেঙ্গু আক্রান্তের হার কম: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
কয়েক বছরের তুলনায় এবার ডেঙ্গু আক্রান্তের হার কম: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা চলছে
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা চলছে
মেসির বিদায়ী ম্যাচের পর স্কালোনি নিজের ভবিষ্যৎ নিয়ে যা বললেন
মেসির বিদায়ী ম্যাচের পর স্কালোনি নিজের ভবিষ্যৎ নিয়ে যা বললেন
যে কারণে বন্ধ হয়েছিল ৩০ ব্যাংকের এটিএম-অনলাইন সেবা
যে কারণে বন্ধ হয়েছিল ৩০ ব্যাংকের এটিএম-অনলাইন সেবা
সর্বাধিক পঠিত
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই