পোশাক রফতানির নগদ সুবিধায় নতুন শর্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ আগস্ট ২০২০, ২২:০৫ আপডেট : ২৫ আগস্ট ২০২০, ২২:০৬

বাংলাদেশ ব্যাংক এখন থেকে পোশাক খাতের ক্ষুদ্র ও মাঝারি খাতের উদ্যোক্তারা রফতানির বিপরীতে অতিরিক্ত সুবিধা নিতে চাইলে বিদেশি সুতা ও বস্ত্র ব্যবহার করে উৎপাদিত পণ্য রফতানির সময় ৩০ শতাংশ মূল্য বাড়াতে হবে। অর্থাৎ ১০০ টাকা মূল্যের বিদেশি সুতা ও বস্ত্র দিয়ে পণ্য তৈরি করলে তার রফতানি মূল্য কমপক্ষে ১৩০ টাকা হতে হবে। তবেই অতিরিক্ত সুবিধায় নগদ সহায়তা দেওয়া হবে।
মঙ্গলবার (২৫ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে।
সার্কুলারে জানানো হয়েছে, ২০১৯-২০ অর্থবছরে ক্ষুদ্র ও মাঝারি হোম টেক্সটাইল ও টেরিটাওয়েলসহ রফতানিমুখী তৈরি পোশাক খাতের (নিট, ওভেন ও সোয়েটার) অন্তর্ভুক্ত সকল ক্ষুদ্র ও মাঝারি উৎপাদনকারী রফতানিকারক শিল্প প্রতিষ্ঠানগুলোর অনুকূলে সম্পূর্ণ দেশীয় সুতা/বস্ত্র ব্যবহারের মাধ্যমে উৎপাদিত পণ্য রফতানির বিপরীতে বিদ্যমান ব্যবস্থায় দেশিয় বস্ত্রমূল্যের ভিত্তিতে অতিরিক্ত নগদ সহায়তা সুবিধা বলবৎ রয়েছে। সম্পূর্ণ দেশিয় সুতা/বস্ত্র ব্যবহারের ক্ষেত্রে পণ্যে ব্যবহৃত বস্ত্র মূল্যের ওপর নগদ সহায়তা প্রদানের বিদ্যমান এ ব্যবস্থার পাশাপাশি সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এ মর্মে জানানো যাচ্ছে যে, ক্ষুদ্র ও মাঝারি উৎপাদনকারী-রফতানিকারক শিল্প প্রতিষ্ঠান সম্পূর্ণ বিদেশি সুতা/বস্ত্র ব্যবহারের মাধ্যমে উৎপাদিত পণ্য রফতানির ক্ষেত্রে ন্যূনতম ৩০ শতাংশ স্থানীয় মূল্য সংযোজনের শর্তে স্থানীয় মূল্য সংযোজনের ওপর নগদ সহায়তা প্রাপ্য হবে।
ক্ষুদ্র ও মাঝারি উৎপাদনকারী-রফতানিকারক শিল্প প্রতিষ্ঠান দেশি ও বিদেশি উভয় ধরনের সুতা/বস্ত্র ব্যবহারের মাধ্যমে উৎপাদিত পণ্য রফতানির ক্ষেত্রে ন্যূনতম ৩০ শতাংশ স্থানীয় মূল্য সংযোজনের শর্তে স্থানীয় মূল্য সংযোজনের ওপর নগদ সহায়তা প্রাপ্য হবে।
সম্পূর্ণ বিদেশি কিংবা দেশি ও বিদেশি উভয় ধরনের সুতা/বস্ত্র ব্যবহারের মাধ্যমে উৎপাদিত পণ্য রফতানির বিপরীতে নগদ সহায়তা এবং ডিউটি ড্র-ব্যাক/শুল্ক বন্ড সুবিধা একই সঙ্গে প্রযোজ্য না হওয়ার শর্ত পূর্বের ন্যায় বহাল থাকবে। আলোচ্য নগদ সহায়তা ২০১৯-২০ অর্থবছরে জাহাজিকৃত পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
এ সার্কুলার জারির তারিখ থেকে ৪৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট অনুমোদিত ডিলার ব্যাংক শাখায় আবেদনপত্র দাখিলযোগ্য হবে।

/জিএম/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল-গ্যাসে সুইডিশ বিনিয়োগ, পাচারের অর্থ ফেরাতে যুক্তরাষ্ট্রের সহায়তা চান স্পিকার
তেল-গ্যাসে সুইডিশ বিনিয়োগ, পাচারের অর্থ ফেরাতে যুক্তরাষ্ট্রের সহায়তা চান স্পিকার
নাটোরে সাইবার নিরাপত্তা বিষয়ক সেমিনার 
নাটোরে সাইবার নিরাপত্তা বিষয়ক সেমিনার 
নেপালে কোন মিশনে গেলেন সাকিব
নেপালে কোন মিশনে গেলেন সাকিব
হুথি হামলার পর রিয়াদের বিমানবন্দরে ফ্লাইট চালু
হুথি হামলার পর রিয়াদের বিমানবন্দরে ফ্লাইট চালু
সর্বাধিক পঠিত
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
লাখ লাখ টাকার মাঝে মিললো এক চিঠি, যা লিখলেন তারেক রহমানকে
লাখ লাখ টাকার মাঝে মিললো এক চিঠি, যা লিখলেন তারেক রহমানকে
কে হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান? প্রস্তাবনায় যেসব নাম
কে হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান? প্রস্তাবনায় যেসব নাম
‘ছোট মেয়েরা প্রেমিক নিয়ে হোটেলে চলে আসে, এনআইডি ছাড়া ভাড়া দিলে ব্যবস্থা’
‘ছোট মেয়েরা প্রেমিক নিয়ে হোটেলে চলে আসে, এনআইডি ছাড়া ভাড়া দিলে ব্যবস্থা’
২৪ ঘণ্টার মধ্যে এমপি নাহিদ ইসলাম পদত্যাগ করবেন, আশা করেন রাশেদ খাঁন
২৪ ঘণ্টার মধ্যে এমপি নাহিদ ইসলাম পদত্যাগ করবেন, আশা করেন রাশেদ খাঁন