‘পরিবেশবান্ধব উন্নত বাংলাদেশ গঠনে প্রকৌশলীদের আরও অবদান রাখতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০২০, ১৯:৫৪ আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২০, ২২:৩৬

‘পরিবেশবান্ধব উন্নত বাংলাদেশ গঠনে প্রকৌশলীদের আরও অবদান রাখতে হবে’ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, পরিবেশবান্ধব উন্নত বাংলাদেশ গঠনে প্রকৌশলীদের আরও অবদান রাখতে হবে।  গ্রাহকসেবা দেওয়াই ব্রত থাকা প্রয়োজন। গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করতে সর্বদা একাগ্রচিত্তে কাজ করতে হবে।

রবিবার (২০ সেপ্টেম্বর) অনলাইনে বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইনস্টিটিউট (বিপিএমআই) আয়োজিত ‘ডেসকোতে নবনিযুক্ত প্রকৌশলীদের ৫০তম কর্মদিবসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী  এসব কথা বলেন।

বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের রেক্টর মাহবুব-উল-আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বিদ্যুৎ সচিব ড. সুলতান আহমেদ ও ডেসকোর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মাকসুদা খাতুন বক্তব্য রাখেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। উন্নত বাংলাদেশের পরিপ্রেক্ষিতে নিজেদের মাইন্ডসেট পরিবর্তন করতে হবে। উন্নত দেশে প্রযুক্তির ব্যাপক ব্যবহার হয়। আমাদের দেশেও প্রযুক্তির ব্যবহার ক্রমেই বাড়ছে। প্রযুক্তির ব্যবহার যতই বাড়বে, স্বচ্ছতা ও জবাবদিহি ততই বাড়বে। আমরা সব সময়ই জবাবদিহি নিশ্চিত করতে চাই। এটা আমাদের গ্রাহকসেবা দিতে আন্তরিক হতে সহায়তা করবে।’

প্রতিমন্ত্রী এ সময় বলেন, ‘প্রকৌশলীদের প্রযুক্তির ব্যবহারের দক্ষতার সঙ্গে সঙ্গে নেতৃত্বেও দক্ষ হওয়া প্রয়োজন। বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করলে উন্নত আধুনিক বাংলাদেশ গড়া সময়ের ব্যাপার মাত্র।’ এ সময় তিনি সেবার মানসিকতা নিয়ে বিদ্যুৎ পরিষেবা জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

প্রসঙ্গত, এই প্রশিক্ষণ গত ৬ জুলাই শুরু হয়েছিল। প্রশিক্ষণে ডেসকোতে নতুন নিযুক্ত হওয়া ৪৮ জন সহকারী প্রকৌশলী ও ৯ জন সহকারী ব্যবস্থাপকসহ মোট ৫৭ জন অংশ নেন।

/এসএনএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানি ও বিকল্প উৎসে জোর
চীনের কাছে বিদ্যুৎ খাতের প্রকল্পে দ্রুত অর্থায়ন চায় বাংলাদেশ
নভেম্বরে রূপপুরের ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়ার চেষ্টা চলছে: মন্ত্রী
সর্বশেষ খবর
‘নো ম্যানস ল্যান্ড ফোর্ট’, রূপকথার চেয়েও নাটকীয় যার ইতিহাস
‘নো ম্যানস ল্যান্ড ফোর্ট’, রূপকথার চেয়েও নাটকীয় যার ইতিহাস
লালমনিরহাটে ১৪০০ বছর আগের সাহাবি যুগের ‘হারানো মসজিদ’
লালমনিরহাটে ১৪০০ বছর আগের সাহাবি যুগের ‘হারানো মসজিদ’
সাতকরার টক-ঝাল স্বাদে জমে উঠুক সিলেটি বিফ
সাতকরার টক-ঝাল স্বাদে জমে উঠুক সিলেটি বিফ
আজ বিশ্ব খাদ্য দিবস, জানেন কি কেন পালিত হয় দিনটি?
আজ বিশ্ব খাদ্য দিবস, জানেন কি কেন পালিত হয় দিনটি?
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা