চিনির দাম কেজিতে বাড়লো তিন টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ এপ্রিল ২০২১, ১৭:৪১আপডেট : ১১ এপ্রিল ২০২১, ১৭:৪১

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি) উৎপাদিত চিনির দাম কেজিতে বেড়েছে তিন টাকা। এখন থেকে প্যাকেটজাত প্রতিকেজি চিনি বিক্রি হবে ৬৮ টাকা কেজি দরে, যা আগে ছিল ৬৫ টাকা। পাশাপাশি মিল এলাকায় খোলা চিনি কেজিপ্রতি ৬০ থেকে বাড়িয়ে ৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

রবিবার (১১ এপ্রিল) শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মাননিয়ন্ত্রণে বিএসএফআইসি’র চিনি বিক্রির কার্যক্রম সম্পর্কে ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ৬ এপ্রিল থেকে চিনির দাম প্রতি কেজি তিন টাকা বাড়িয়েছে বিএসএফআইসি।

জানা গেছে, সরকারি ছয়টি চিনিকল এই মুহূর্তে বন্ধ রয়েছে। বাকিগুলোর উৎপাদনও সন্তোষজনক নয়। ফলে এবার রমজানকে সামনে রেখে সরকারি পর্যায়ে চিনির মজুত নেমে এসেছে ৫০ হাজার টনে। দেশে চিনির বার্ষিক চাহিদা ১৮ লাখ টন। এর মধ্যে তিন লাখ টনই লাগে রমজান মাসে।

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম