লকডাউনে নিত্যপণ্য সরবরাহ কাজে সহযোগিতার নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ এপ্রিল ২০২১, ২০:৩২আপডেট : ১২ এপ্রিল ২০২১, ২০:৩২

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য চাল, ডাল, তেল, পেঁয়াজ, মশুর ডাল, লবণ, চিনি, আদা, রসুন ও ইলেকট্রনিক সামগ্রী উৎপাদন, পরিবহন ও সরবরাহ অব্যাহত রাখতে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে প্রয়োজনীয় সহযোগিতা করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (১২ এপ্রিল) কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, ‘করোনা প্রাদুর্ভাবজনিত প্রেক্ষাপটে নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ  পানি, শিশুখাদ্য ও অন্যান্য খাদ্য সামগ্রী, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, সব ধরনের চিকিৎসা সামগ্রী ও ইলেকট্রনিক সামগ্রী স্বাস্থ্যবিধি মেনে এর উৎপাদন, আমদানি, পণ্য খালাস, পণ্য পরিবহণ, কুরিয়ার ব্যবস্থা এবং ওয়্যারহাউস কার্যক্রম অব্যাহত রাখার বিষয়ে (বাণিজ্য মন্ত্রণালয়ের তরফ থেকে) নির্দেশনা প্রদান করা হয়েছে। এই অবস্থায়, বিধি মোতাবেক ব্যাংকিং সেবা প্রদানে বাণিজ্য মন্ত্রণালয়ের দেওয়া নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম দ্রুততার সঙ্গে গ্রহণের জন্য আপনাদের অনুরোধ করা যাচ্ছে।‘

এর আগে গত ৬ এপ্রিল বাণিজ্য মন্ত্রণালয় থেকে করোনা প্রাদুর্ভাবের মধ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও ইলেকট্রনিক সামগ্রী উৎপাদন, পরিবহন ও সরবরাহ অব্যাহত রাখতে সহযোগিতা দিতে বাংলাদেশ ব্যাংকের কাছে একটি চিঠি দেওয়া হয়।

/জিএম/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের