আইডিএলসির এমডি ও সিইও হলেন জামাল উদ্দিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুন ২০২১, ১৮:৪৬আপডেট : ১৫ জুন ২০২১, ১৮:৪৬

আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের ৩০১তম পরিচালনা পরিষদের সভায় এম জামাল উদ্দিনকে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি এ তথ্য জানায়।

প্রতিষ্ঠানটিতে প্রথমবারের মতো সিইও ও এমডি পদে কোম্পানির অভ্যন্তরীণ একজনকে দায়িত্ব দেয়া হলো।

এম জামাল উদ্দিন ২৭ বছরের বেশি সময় ধরে দেশের আর্থিক খাতের সাথে সম্পৃক্ত। তিনি ১৯৯২ সালে আইডিএলসিতে ম্যানেজমেন্ট ট্রেইনি পদে যোগ দেন। এ পদের আগে এম জামাল উদ্দিন আইডিএলসির ভারপ্রাপ্ত সিইও ও এমডি হিসেবে নিয়োজিত ছিলেন।

এম জামাল উদ্দিন যুক্তরাষ্ট্রের মিসৌরির আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসা প্রশাসন বিষয়ে স্নাতক এবং স্নাতোকত্তর ডিগ্রী অর্জন করেন।

আইডিএলসি ফাইন্যান্সের চেয়ারম্যান আজিজ আল মাহমুদ বলেন, “এম জামাল উদ্দিনের এমডি এবং সিইও হিসেবে নিযুক্তি আইডিএলসির ৩৫ বছরের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা। এই নিয়োগ প্রমাণ করে আইডিএলসি সুসাশন ও মানবসম্পদ উন্নয়নে বিশ্বাস করে এবং কোম্পানির ব্যবসা প্রসারণে এর প্রয়োজনীয়তাকে লালন করে। আশা করছি তিনি তার যোগ্যতা ও বিচক্ষণতার মাধ্যমে আইডিএলসি ফাইন্যান্সকে আরো দৃঢ় অবস্থানে নিয়ে যাবেন”।

/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী