ঢেলে সাজানো হলো কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শন বিভাগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুলাই ২০২১, ১৯:২৫আপডেট : ০৫ জুলাই ২০২১, ১৯:২৫

সরকারি-বেসরকারি এবং বিশেষায়িত ব্যাংকগুলোর তদারকি ব্যবস্থা জোরদার করতে ব্যাংক পরিদর্শন বিভাগগুলোকে নতুনভাবে সাজানো হয়েছে। আগের চারটি ব্যাংক পরিদর্শনের স্থলে আট বিভাগ করা হয়েছে। এখন থেকে এই বিভাগগুলোতে কাজ করবেন আটজন মহাব্যবস্থাপক (জিএম)। সোমবার (৫ জুলাই) কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ বিআরপিডি এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, ‘ব্যাংক পরিদর্শন ও পরিপালন সংক্রান্ত কার্যক্রম অধিকতর গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের বিদ্যমান ব্যাংক পরিদর্শন বিভাগ-১, ২, ৩ ও ৪ অবলুপ্ত করে নতুনভাবে ব্যাংক পরিদর্শন বিভাগ-১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ ও ৮ নামে ৮টি বিভাগ গঠন করা হয়েছে এবং কার্যপরিধি নির্ধারণ করা হয়েছে।

ব্যাংক পরিদর্শন বিভাগ ১-এ রয়েছে রাষ্ট্রায়ত্ত চার ব্যাংক। সেগুলো হলো- সোনালী ব্যাংক লিমিটেড, জনতা ব্যাংক লিমিটেড, অগ্রণী ব্যাংক লিমিটেড ও রূপালী ব্যাংক লিমিটেড।

ব্যাংক পরিদর্শন বিভাগ ২-এ রয়েছে বিশেষায়িত ব্যাংক সমূহ। সেগুলো হলো- বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক, পল্লী সঞ্চয় ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক, আনসার ভিডিপি ব্যাংক, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ এবং সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের এসএমই ঋণ পরিদর্শন সংক্রান্ত কার্যক্রম।

ব্যাংক পরিদর্শন বিভাগ ৩-এ রয়েছে, যথাক্রমে- উত্তরা ব্যাংক লিমিটেড, এবি ব্যাংক, আইএফআসি ব্যাংক, দি সিটি ব্যাংক, এনসিসি, প্রাইম ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, ব্যাংক এশিয়া, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক।

ব্যাংক পরিদর্শন বিভাগ ৪-এ রয়েছে- ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, ওয়ান ব্যাংক, ব্র্যাক ব্যাংক, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, মধুমতী ব্যাংক, পদ্মা ব্যাংক, মেঘনা ব্যাংক।

ব্যাংক পরিদর্শন বিভাগ ৫-এ রয়েছে- পূবালী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, ঢাকা ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, যমুনা ব্যাংক, এনআরবি ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, সীমান্ত ব্যাংক, কমিউনিটি ব্যাংক, সিটিজেন ব্যাংক।

ব্যাংক পরিদর্শন বিভাগ ৬-এ রয়েছে- ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, আইসিবি ইসলামী ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং পরিদর্শন বিভাগ-১ ও পরিদর্শন বিভাগ-২ এর আওতাধীন ইসলামী ব্যাংকিং শাখা এবং উইন্ডোসমূহ।

ব্যাংক পরিদর্শন বিভাগ ৭-এ রয়েছে- সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, আল-আরাফা ব্যাংক, এক্সিম ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, দি প্রিমিয়ার ব্যাংক, এনআরবি কমার্শিয়াল ব্যাংক এবং ব্যাংক পরিদর্শন বিভাগ-৩, বিভাগ-৪ ও বিভাগ-৫ এর আওতাধীন ব্যাংকসমূহের ইসলামী ব্যাংকিং শাখা এবং উইন্ডোসমূহ।

ব্যাংক পরিদর্শন বিভাগ ৮-এ অধিকাংশই রয়েছে দেশে কার্যত বিদেশি ব্যাংক সমূহ। সেগুলো হলো- কমার্শিয়াল ব্যাংক অব সিলোন পিএলসি, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, হাবিব ব্যাংক, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, সিটি ব্যাংক এন. এ, উরি ব্যাংক, দি এইচএসবিসি লিমিটেড, ব্যাংক আল-ফালাহ। এছাড়া বেসিক ব্যাংক লিমিটেড, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক এবং গ্রামীণ ব্যাংক।

 

/জিএম/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের